সন্ত্রাসী ইসরায়েল রাজি, হামাসকে চুক্তি মানতে চাপ দিতে হবে : কাতারকে বাইডেন
, ২৭ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০৫ জুন, ২০২৪ খ্রি:, ২২ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
বাইডেন গত সোমবার কাতারের আমির তামিম বিন হামাদ আস সানিকে বলেছে যে গত সপ্তাহে তার প্রস্তাবিত বন্দিবিনিময় চুক্তিটি মেনে নিতে দখলদার ইসরায়েল প্রস্তুত। সে এখন প্রস্তাবটি গ্রহণ করার জন্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের ওপর চাপ সৃষ্টির জন্য তাকে বলেছে। হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।
হোয়াইট হাউস জানায় বাইডেন ও কাতারের আমির তামিমের মধ্যে ফোনালাপে বিষয়টি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
এ সময় কাতারের আমিরকে বাইডেন নিশ্চিত করেছে যে দখলদার ইসরায়েল প্রস্তাবিত চুক্তির শর্তাবলী মেনে নিতে প্রস্তুত। এখন হামাস যাতে চুক্তিটি গ্রহণ করে, তা নিশ্চিত করার জন্য ‘যথাযথ ব্যবস্থা নিতে সকল কিছু করার জন্য’ সে কাতারের আমিরের প্রতি আহ্বান জানায়।
চুক্তির নতুন কোনো পাঠকে দখলদার ইসরায়েল মেনে নিতে প্রস্তুত কিনা তা বাইডেন স্পষ্ট করে বলেনি। এর আগে সন্ত্রাসী নেতানিয়াহু দাবি করেছিলো যে কয়েক দিন পূর্বে দখলদার ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা যে চুক্তি করার অনুমোদন দিয়েছিল, সেটির সাথে বাইডেনের গত জুমুয়াবার প্রস্তাবিত চুক্তিটির মধ্যে পার্থক্য আছে।
উল্লেখ্য, কাতারে হামাসের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা বসবাস করেন। গত এপ্রিলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন ব্যক্তিগতভাবে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আস সানিকে বলেছিলো যে হামাস যদি অব্যাহতভাবে চুক্তি প্রত্যাখ্যান করতে থাকে, তবে তাদের উচিত হামাস নেতাদের বহিষ্কার করা।
কয়েক সপ্তাহ পর কাতার নীরবে হামাস নেতাদের দোহা ত্যাগ করার নির্দেশ দিয়েছিল। পরে মে মাসে বন্দি বিনিময় নিয়ে আলোচনার সময় তাদেরকে ফিরে আসাটা অনুমোদন করে। ওই আলোচনা ব্যর্থ হওয়ার পরও হামাস কর্মকর্তারা এখনো কাতারে রয়ে গেছেন। এখন মনে হচ্ছে, বাইডেন প্রশাসনের আনুষ্ঠানিক অনুরোধের পর কাতার হামাস নেতাদের বহিষ্কার করবে।
সূত্র জানায়, যুক্তরাষ্ট্র চাচ্ছে হামাস চুক্তি করে গাজা ত্যাগ করে অন্য কোনো দেশে চলে যাক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)