সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে গোপন সম্পর্ক, ৬৯ জনকে গ্রেপ্তার করলো ইরান
আল ইহসান ডেস্ক:
ইরানের উত্তরাঞ্চলীয় মাজানদারান প্রদেশে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েক ডজন মানুষকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা শাখাগুলো পুরো প্রদেশজুড়ে অভিযান চালিয়ে এই সন্দেহভাজনদের শনাক্ত করেছে।
তাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনার তথ্য সংগ্রহ এবং নাশকতামূলক কর্মকা- চালানোর অভিযোগ আনা হয়েছে।
কর্তৃপক্ষ দাবি করেছে, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও টেলিযোগাযোগ সরঞ্জাম জব্দ করা হয়েছে।
এসময় ২০টি স্যাটেলাইট ইন্টারনেট রিসিভারও উদ্ধার করার কথা জানানো হয়েছে, যা বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে তথ্য পাঠানোর কাজে ব্যবহার করা হতো বলে অভিযোগ রয়েছে।
ইরানি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এই গোষ্ঠীটি গত বছরের ১২ দিনের যুদ্ধের সময় সন্ত্রাসী ইসরায়েলসহ শত্রু পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করেছিলো এবং গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত তারা তথ্য আদান-প্রদান অব্যাহত রেখে আসছিলো।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।