সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে আব্রাহাম চুক্তিতে যোগ দিচ্ছে কাজাখস্তান!
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে আব্রাহাম চুক্তিতে যোগ দিচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাজাখস্তান। গত বৃহস্পতিবার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে একথা জানিয়েছে ট্রাম্প। খবর টাইমস অব ইসরায়েলের।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রথম দেশ হিসেবে এই চুক্তিতে যোগ দিচ্ছে কাজাখস্তান। ট্রাম্প জানায়, কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ত তোকায়েভ এবং সন্ত্রাসী নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে তার ফোনে কথা হয়েছে।
ট্রাম্প আরো বলে, এটি বিশ্বজুড়ে সম্পর্কের সেতু বন্ধনে ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ।
সে জানায়, ‘শিগগিরই আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করা হবে। স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির জন্য আরো অনেক দেশ এই চুক্তিতে যোগ দেয়ার চেষ্টা করছে। ’
ট্রাম্প প্রশাসন বিশ্বাস করে, কাজাখস্তানকে আব্রাহাম চুক্তিতে যুক্ত করলে এই উদ্যোগ গতি ফিরে পাবে।
আব্রাহাম চুক্তি হলো ট্রাম্পের ২০২০ সালে প্রথম মেয়াদে স্বাক্ষরিত চুক্তি, যা সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য স্বাক্ষরিত হয়েছিলো।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।