সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় দক্ষিণ আফ্রিকার পাশে বেলজিয়াম
, ০৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৮ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৩ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
গাজা উপত্যকায় গণহত্যার অভিযোগে সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় যুক্ত হয়েছে বেলজিয়াম।
নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে গত মঙ্গলবার এ সংক্রান্ত ঘোষণাপত্র দাখিল করেছে ব্রাসেলস। দ্য হেগ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত এক বিবৃতিতে জানায়, বেলজিয়াম আনুষ্ঠানিকভাবে মামলায় যুক্ত হওয়ার ঘোষণাপত্র জমা দিয়েছে।
তবে আদালত জানিয়েছে, বেলজিয়ামের এই পদক্ষেপের অর্থ এই নয় যে তারা দক্ষিণ আফ্রিকার সব অভিযোগ সমর্থন করছে বা সন্ত্রাসী ইসরায়েলের পক্ষে অবস্থান নিচ্ছে। বরং মামলার প্রেক্ষাপটে আন্তর্জাতিক আইনের বিষয়ে নিজেদের ব্যাখ্যা তুলে ধরাই তাদের উদ্দেশ্য।
এর আগে ব্রাজিল, কলম্বিয়া, আয়ারল্যান্ড, মেক্সিকো, স্পেন ও তুরস্কসহ একাধিক দেশ এই মামলায় যুক্ত হয়েছে।
২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে এই মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, গাজায় সন্ত্রাসী ইসরায়েলের সামরিক অভিযান ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশন লঙ্ঘন করেছে। তবে সন্ত্রাসী ইসরায়েল এ অভিযোগ অস্বীকার করে আসছে।
২০২৪ সালের জানুয়ারি, মার্চ ও মে মাসে দেওয়া পৃথক আদেশে আন্তর্জাতিক বিচার আদালত সন্ত্রাসী ইসরায়েলকে গাজায় গণহত্যামূলক কর্মকা- প্রতিরোধে সর্বোচ্চ পদক্ষেপ নিতে নির্দেশ দেয়। এর মধ্যে দুর্ভিক্ষ ঠেকাতে জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করার কথাও বলা হয়।
এই আদেশগুলো আইনগতভাবে বাধ্যতামূলক হলেও তা কার্যকর করার জন্য আদালতের নিজস্ব কোনো সরাসরি ব্যবস্থা নেই। সন্ত্রাসী ইসরায়েল আদালতের কার্যক্রমের সমালোচনা করেছে এবং অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্ববিদ্যালয় বাড়িয়ে মানহীন শিক্ষক তৈরি করছে সরকার -ঢাবি অধ্যাপক মামুন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না -শিক্ষামন্ত্রী
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর -তথ্য উপদেষ্টা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্দোলনে রাজশাহী চিনিকলের শ্রমিকেরা, মজুরি কমিশনসহ তিন দফা দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজবাড়িতে হত্যায় হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়ায় আমদানি ব্যয়ে চাপ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)