সন্ত্রাসী ইসরায়েলের পারমাণবিক স্থাপনা নজরদারির আহ্বান কুয়েতের
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরায়েলের পারমাণবিক কার্যক্রম আন্তর্জাতিক পরিদর্শনের আওতায় আনার দাবিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে কুয়েত। দেশটির অস্ট্রিয়া স্থায়ী প্রতিনিধি ও আন্তর্জাতিক সংগঠনসমূহে নিযুক্ত রাষ্ট্রদূত তালাল আল-ফাসসাম গত সপ্তাহে ভিয়েনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) বোর্ড অব গভর্নর্সের এক অধিবেশনে এ দাবি তোলেন।
তিনি বলেন, আরব গ্রুপের পক্ষ থেকে উত্থাপিত মতামতকে কুয়েত সমর্থন করে এবং আইএইএ-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এ সংস্থাই পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ ব্যবহারের নিশ্চয়তা যাচাইয়ের বৈধ কর্তৃপক্ষ।
রাষ্ট্রদূত আল-ফাসসাম উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের সব দেশই পারমাণবিক অস্ত্র নিরোধ চুক্তি (এনপিটি) ও আইএইএ-এর সার্বিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি অঙ্গীকারাবদ্ধ। কিন্তু সন্ত্রাসী ইসরায়েল দীর্ঘদিন ধরে তার পারমাণবিক স্থাপনাগুলোকে আইএইএ-এর পর্যবেক্ষণের আওতায় আনতে অস্বীকৃতি জানিয়ে আসছে এবং ১৯৯৫ সাল থেকে এনপিটি পুনর্বিবেচনা সম্মেলনগুলোর মাধ্যমে মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চলে পরিণত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতেও সহযোগিতা করছে না।
তিনি আরও বলেন, সন্ত্রাসী ইসরায়েল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ৪৮৭ মানতে ব্যর্থ হয়েছে। ওই প্রস্তাবে সন্ত্রাসী ইসরায়েলের সব পারমাণবিক স্থাপনাকে আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনার বিষয়ে নির্দেশনা রয়েছে। একই সঙ্গে ১৯৯৫ সালের এনপিটি পুনর্বিবেচনা সম্মেলন এবং আইএইএ সাধারণ সম্মেলনের ৫৩তম অধিবেশনের (২০০৯) সিদ্ধান্তসমূহেও সন্ত্রাসী ইসরায়েলের ইচ্ছার অভাব স্পষ্ট।
কুয়েতি রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, সন্ত্রাসী ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা ও নিরাপত্তা পর্যবেক্ষণের বিষয়টি বাস্তবসম্মত অগ্রগতি না হওয়া পর্যন্ত আইএইএ-এর আলোচ্যসূচিতে থাকা উচিত।
এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্ত্রাসী ইসরায়েলকে অবশ্যই তার পারমাণবিক স্থাপনাগুলোকে আইএইএ-এর পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনতে বাধ্য করতে হবে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।