সন্ত্রাসী ইসরায়েলের গণহত্যায় সমর্থন বন্ধের দাবিতে ডাউনিং স্ট্রিটের বাইরে বিক্ষোভ
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৭ মে, ২০২৫ খ্রি:, ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
সন্ত্রাসী ইসরায়েলে যুক্তরাজ্যের অস্ত্র রপ্তানি অবিলম্বে বন্ধ করার দাবিতে ডাউনিং স্ট্রিটের বাইরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। গত শনিবার (২৪ মে) সন্ধ্যায় বিক্ষোভকারীরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো - কথা যথেষ্ট নয়’ ব্যানার প্রদর্শন করে।
প্যালেস্টাইন ফোরাম ইন ব্রিটেন (চঋই), প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন (চঝঈ), ফ্রেন্ডস অফ আল-আকসা (ঋঙঅ), স্টপ দ্য ওয়ার কোয়ালিশন, মুসলিম অ্যাসোসিয়েশন অফ ব্রিটেন এবং ক্যাম্পেইন ফর নিউক্লিয়ার ডিসআরমামেন্টসহ (ঈঘউ) নেতৃস্থানীয় অ্যাডভোকেসো গ্রুপগুলো এই ‘গণসংহতি’র আয়োজন করে।
বিক্ষোভে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিটিশরাও অংশ নেয়। তারা গাজায় জায়নবাদী ইসরায়েলের আগ্রাসনে ব্রিটিশ সরকারের অব্যাহত সহযোগিতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান প্রকাশ করে।
এ সময় জনতা ফিলিস্তিনি পতাকা এবং প্ল্যাকার্ড উত্তোলন করে ন্যায়বিচার, যুদ্ধবিরতি এবং সন্ত্রাসী ইসরায়েলকে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে সেøাগান দেয়।
প্যালেস্টাইন ফোরাম ইন ব্রিটেন-এর পক্ষে বক্তব্য রাখতে গিয়ে সিরিন এল হামামি গাজার গণহত্যায় যুক্তরাজ্যের ভূমিকার নিন্দা জানিয়ে একটি মর্মস্পর্শী ভাষণ দেন। তিনি বলেন, যুক্তরাজ্য নৃশংসতাকে উৎসাহিত করে এমন অস্ত্র রপ্তানি করে চলেছে। এটি ভ-ামি এবং নৈতিক ব্যর্থতার চরম শিখর। আমরা দাবি করি, ব্রিটিশ সরকার তার কথার সাথে কর্মকা-ের সামঞ্জস্য বজায় রাখুক।
তিনি গাজার বিপর্যয়কর পরিস্থিতি বর্ণনা করে অনাহার ও রোগে শিশুদের মৃত্যুর কথা তুলে ধরেন এবং মানবাধিকারের প্রতি পশ্চিমাদের ‘বর্ণবাদী’ এবং ‘একচোখা’ দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন। তার বক্তৃতা একটি প্রতিবাদী আহ্বানের মাধ্যমে শেষ হয়: ‘নদী থেকে সমুদ্র পর্যন্ত, ফিলিস্তিন স্বাধীন হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)