আবারও গাজায় পারমাণবিক বোমা ফেলার আহ্বান মার্কিন কংগ্রেসম্যানের, নিন্দা জানালো হামাস
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৭ মে, ২০২৫ খ্রি:, ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান র্যান্ডি ফাইন গত বৃহস্পতিবার (২২ মে) ফক্স নিউজকে বলেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা নাৎসিদের সাথে আত্মসমর্পণের জন্য আলোচনা করিনি। আমরা জাপানিদের সাথে আত্মসমর্পণের জন্য আলোচনা করিনি। নিঃশর্ত আত্মসমর্পণের জন্য আমরা জাপানিদের ওপর দুবার পারমাণবিক হামলা চালিয়েছি। গাজায়ও একই রকম হওয়া উচিত।
মার্কিন কংগ্রেসম্যানের এরুপ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ।
ইরনার প্রতিবেদন অনুসারে, গত শনিবার (২৪ মে) ফিলিস্তিনের শেহাব সংবাদ সংস্থার সম্প্রচারিত এক বিবৃতিতে হামাস বলেছে, গাজায় পারমাণবিক বোমা ফেলার জন্য ফাইনের আহ্বান গণহত্যাকে উস্কে দেয় এবং মানবতার বিরুদ্ধে একটি স্পষ্ট অপরাধ। এই বক্তব্য আমেরিকান রাজনীতিবিদদের মধ্যে গভীর ফ্যাসিবাদী বর্ণবাদকে প্রতিফলিত করে। মার্কিন প্রশাসন এবং কংগ্রেসের এটির নিন্দা করা উচিত।
হামাস আরও বলেছে, দুই মিলিয়নেরও বেশি বেসামরিক নাগরিকের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের আহ্বান আন্তর্জাতিক মানবিক আইন এবং জেনেভা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন। এই ধরনের মন্তব্য ফিলিস্তিনিদের বৈধ অধিকার রক্ষার সংকল্পকে দুর্বল করবে না, বরং ইসরায়েলি দখলদার সরকার এবং তার সমর্থকদের প্রকৃত চিত্র উন্মোচিত করবে।
একই রকম মন্তব্য ইসলামিক জিহাদ আন্দোলনের পক্ষ থেকেও প্রতিধ্বনিত হয়েছে। তারা রিপাবলিকান কংগ্রেসম্যানের মন্তব্যের প্রতিক্রিয়ায় একই দিন একটি বিবৃতি প্রকাশ করেছে।
ইসলামিক জিহাদ এই মন্তব্যগুলোকে ‘বর্ণবাদী এবং ঘৃণার ওপর ভিত্তি করে’ বলে অভিহিত করেছে, যা গাজায় গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের আহ্বানের সমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)