সন্ত্রাসী ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
, ০১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
গাজায় সন্ত্রাসী ইসরায়েলের গণহত্যা বন্ধ এবং দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিষেধাজ্ঞা ও অবরোধ আরোপের দাবিতে মার্কিন ক্যাপিটলের সামনে সমাবেশ করেছেন শত শত ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী। তুর্কী সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা নাড়েন এবং গাজায় গণহত্যা ও ফিলিস্তিনি ভূখ-ে ইসরায়েলের দখলদারির নিন্দা জানিয়ে বড় প্ল্যাকার্ড বহন করেন। কিছু প্ল্যাকার্ডে যুক্তরাষ্ট্রের যুদ্ধের অর্থনৈতিক ব্যয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়, সামরিক ব্যয়কে দেশের ভেতরে উচ্চ মূল্য ও কম মজুরির সঙ্গে যুক্ত করা হয়।
প্যালেস্টাইনিয়ান ইয়ুথ মুভমেন্টসহ ফিলিস্তিনপন্থী আরও কয়েকটি সংগঠন এ সমাবেশ ও মিছিলের আয়োজন করে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় সন্ত্রাসী ইসরায়েলের দখলদারিত্ব শুরুর তিন বছর উপলক্ষে এ কর্মসূচি পালিত হয়। পরগাছা ইসরায়েলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক সমর্থনের কারণে ওয়াশিংটনের ওপর নতুন করে চাপ সৃষ্টির আহ্বান জানিয়ে আয়োজকরা সন্ত্রাসী ইসরায়েলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা ও অবরোধ দাবি করেন।
প্যালেস্টাইনিয়ান ইয়ুথ মুভমেন্টের নুহাদ আক্কার বলেন, সন্ত্রাসী ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তার জন্য নির্বাচিত কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে বিক্ষোভকারীরা দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, আমরা এই গণহত্যাকে স্বাভাবিক হতে দিবো না। তিনি আরও বলেন, গাজায় আমাদের মানুষের কাছে, অঞ্চলজুড়ে আমাদের মানুষের কাছে আমরা বার্তা পাঠাচ্ছি যে, শুধু গণহত্যার অবসান নয়, সম্পূর্ণ মুক্তি ও প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত আমরা তাদের জন্য লড়াই চালিয়ে যাবো।
নুহাদ আক্কার সন্ত্রাসী ইসরায়েলে অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে সরকারি প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ তুলে নেওয়ার আহ্বানও জানান। তিনি জানান, ওয়াশিংটনের অনেক ফেডারেল সরকারি কর্মী ভার্জিনিয়ায় বাস করে। সেখানকার রাজ্য অবসর ব্যবস্থা থেকে এ ধরনের কোম্পানিতে থাকা ৩৯ কোটি ৪০ লাখ ডলারের বেশি পেনশন বিনিয়োগ প্রত্যাহারের জন্য তার সংগঠন প্রচারণা চালাচ্ছে। তিনি বলেন, আমরা চাই নির্বাচিত কর্মকর্তারা এই অর্থ বিনিয়োগের বিরুদ্ধে অবস্থান নিক।
ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের ইসাবেলা জাভিদান গাজায় সন্ত্রাসী ইসরায়েলের অভিযানকে লেবানন ও ইরানে সামরিক অভিযানের সঙ্গে যুক্ত করেন। তিনি মার্কিন আইনপ্রণেতা ও প্রতিরক্ষা ঠিকাদারদের অঞ্চলজুড়ে সহিংসতায় সহায়তার অভিযোগ আনেন।
সমাবেশে জাভিদান বলেন, এগুলো বিচ্ছিন্ন ট্র্যাজেডি নয়। এগুলো আলাদাও নয়; এগুলো একই সাম্রাজ্যবাদী প্রকল্পের প্রকাশ। কংগ্রেস সদস্যরা বারবার কূটনীতির বদলে মৃত্যুকে, মৌলিক মানবিক মর্যাদার বদলে সামরিক আধিপত্যকে এবং লাখো মানুষের জীবনের বদলে যুদ্ধশিল্পের স্বার্থকে বেছে নিয়েছে।
বিক্ষোভকারীদের একজন এরিক ডব্লিউ আনাদোলুকে বলে, সন্ত্রাসী ইসরায়েলকে অস্ত্র দেওয়ার যুক্তি হিসেবে রাজনীতিকদের ইহুদী আমেরিকানদের নিরাপত্তার কথা বলাকে সমর্থন করা যায় না।
সন্ত্রাসী ইসরায়েলের কর্মকা-ে মার্কিন জনগণের ক্রমবর্ধমান অসন্তোষ এবং সন্ত্রাসী ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের যথারীতি সমর্থনের অবসানের জোরালো দাবির মধ্যে এ নির্বাচন হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধ চলতে থাকলে সবকিছু হারাবে সৌদি আরব : ইরানের বিশ্লেষক
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মক্কা ও মদীনা শরীফ ছাড়া সৌদির সব স্থানে হামলার হুমকি হুথিদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো তুরস্ক
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নেপালে আবার হড়পা বান, ভেসে গেছে বাড়ি-সেতু
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমেছে চিনি, কফি ও কোকোর দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন হুমকিতে ভয় নয়, বীরত্বে অনড় ইরান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পার্লামেন্টকে পাশ কাটিয়ে সৌদি আরবে সেনা পাঠাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উপসাগরীয় অঞ্চল থেকে ব্রিটেন, সব জায়গায় পিছু হটছে যুক্তরাষ্ট্র
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী হারিকেন সাইমন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












