কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, বহু হতাহত
, ০৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২০ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
কানাডার আলবার্টা প্রদেশের ওয়েইনরাইট সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকা-ে কয়েকজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। আহতদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে আশপাশের হাসপাতালগুলো।
গত ১৭ অক্টোবর স্থানীয় সময় বিকেলে আগুনের সূত্রপাত। প্রবল বাতাসের কারণে আগুন সামরিক ঘাঁটির বাইরে আশপাশের গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ে। কানাডার প্রতিরক্ষামন্ত্রী হতাহতের বিষয়টি নিশ্চিত করে। তবে নিহত ও আহত ব্যক্তিদের সুনির্দিষ্ট সংখ্যা তারা জানায়নি। কানাডার প্রতিরক্ষামন্ত্রী পরিস্থিতিকে ‘অত্যন্ত সক্রিয় ও সংবেদনশীল’ বলে বর্ণনা করে। কী কারণে আগুনের সূত্রপাত, তা জানতে তদন্ত চলছে।
হাসপাতালে আহতদের চাপ:
এডমন্টনের রয়্যাল আলেকজান্দ্রা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছে, সামরিক ঘাঁটির আশপাশের স্বাস্থ্যকেন্দ্রগুলো আহতদের চাপ সামলাতে পারছে না। এ কারণে এডমন্টনের বিভিন্ন হাসপাতালে রোগী পাঠানো হচ্ছে। আহতদের চিকিৎসা দিতে বিভিন্ন হাসপাতালকে জরুরি ভিত্তিতে কাজ করতে হচ্ছে।
প্রবল বাতাসে আগুন ছড়িয়ে পড়ে:
কানাডার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানায়, গত শনিবার বিকেল ৪টার কিছু পর সামরিক ঘাঁটির একটি প্রশিক্ষণ এলাকায় আগুন লাগার পর আলবার্টার বিভিন্ন এলাকায় শক্তিশালী ঝড়ো বাতাস বয়ে যায়। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত উঠেছিলো। এতে গাছ উপড়ে পড়ে, বিভিন্ন সাইনবোর্ড ভেঙে যায় এবং রাস্তায় ময়লার পাত্র উড়ে যেতে দেখা যায়। প্রতিকূল আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের বেগ পেতে হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির মরদেহ, একসঙ্গে পড়া হচ্ছে জানাজা
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ বছর পর খুললো আলেপ্পোর ঐতিহাসিক উমাইয়া মসজিদ
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গৃহযুদ্ধের ঝুঁকি দেখছে ৬০ শতাংশ দখলদার ইসরাইলি
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র শক্তির নেপথ্যে কারা, জানালেন পেজেশকিয়ান
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র শক্তির নেপথ্যে কারা, জানালেন পেজেশকিয়ান
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি আরবে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, বন্যার আশঙ্কা
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের মতো ক্ষমতা পাল্টাতে চায় বিরোধীরা -ভারতের প্রতিরক্ষামন্ত্রী
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে বাড়ছে মূল্যস্ফীতি, সুদহার বৃদ্ধির শঙ্কা চরমে
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হুথিদের অব্যাহত হামলায় ভয়াবহ সঙ্কটে সউদী আরব
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, অন্যত্র পালাচ্ছে বাসিন্দারা
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিপুল অর্থসংকটে ইসরাইল
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












