১৩ বছর পর খুললো আলেপ্পোর ঐতিহাসিক উমাইয়া মসজিদ
, ০৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২০ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
গৃহযুদ্ধের সময় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হওয়ার দীর্ঘ ১৩ বছর পর আলেপ্পোর ঐতিহাসিক উমাইয়া গ্র্যান্ড মসজিদ পুনরায় চালু করেছে সিরিয়া। উত্তরাঞ্চলীয় এই শহরের ঐতিহ্যবাহী মসজিদটির সংস্কারকাজ শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল-ইখবারিয়া জানায়, মসজিদটি পুনরায় চালুর উদ্বোধনী অনুষ্ঠানে আলেপ্পোর গভর্নর আজম আল-গারিব উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আল-গারিব বলেন, ‘কয়েক বছরের কঠিন ধ্বংসযজ্ঞের শিকার হওয়ার পর আলেপ্পোর এই বৃহৎ মসজিদটি সংস্কার করে আজ আমরা পুনরায় চালু করছি।’ তিনি জানান, উমাইয়া শাসনামলে নির্মিত এই মসজিদটি বহু শতাব্দী ধরে ঐতিহাসিক শহরটিতে শিক্ষা ও ইসলামী জীবনের অন্যতম কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে আসছে।
২০১১ সালের মার্চে শুরু হওয়া সিরিয়ার গণবিক্ষোভে এই মসজিদের ভূমিকার কথাও স্মরণ করেন গভর্নর। তিনি উল্লেখ করেন, সাবেক শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বিভিন্ন বিক্ষোভ এই স্থান থেকেই গড়ে উঠেছিলো।
২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত মসজিদ ও এর আশপাশের এলাকায় সাবেক সরকারি বাহিনী এবং বিরোধী পক্ষগুলোর মধ্যে তীব্র লড়াই চলে। ওই সময় মসজিদটির নিয়ন্ত্রণ বারবার হাতবদল হয়।
পরবর্তীতে সংঘাত ও বোমা হামলায় ঐতিহাসিক মিনার, গম্বুজ ও খিলানসহ মসজিদটির ব্যাপক ক্ষতি হলে ২০১৩ সালে এটি পুরোপুরি বন্ধ হয়ে যায়।
২০২৪ সালের ৮ ডিসেম্বর বাশার সরকারের পতনের পর আলেপ্পোর এনডাউমেন্টস ডিরেক্টরেট মসজিদটির স্থাপত্য ও ঐতিহাসিক রূপ অক্ষুণœ রেখে সংস্কারকাজ শুরু করে। আলেপ্পোর গ্র্যান্ড মসজিদ নামেও পরিচিত এই উমাইয়া মসজিদটি সিরিয়ার প্রাচীনতম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বীনি স্থাপনাগুলোর একটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির মরদেহ, একসঙ্গে পড়া হচ্ছে জানাজা
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, বহু হতাহত
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গৃহযুদ্ধের ঝুঁকি দেখছে ৬০ শতাংশ দখলদার ইসরাইলি
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র শক্তির নেপথ্যে কারা, জানালেন পেজেশকিয়ান
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র শক্তির নেপথ্যে কারা, জানালেন পেজেশকিয়ান
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি আরবে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, বন্যার আশঙ্কা
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের মতো ক্ষমতা পাল্টাতে চায় বিরোধীরা -ভারতের প্রতিরক্ষামন্ত্রী
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে বাড়ছে মূল্যস্ফীতি, সুদহার বৃদ্ধির শঙ্কা চরমে
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হুথিদের অব্যাহত হামলায় ভয়াবহ সঙ্কটে সউদী আরব
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, অন্যত্র পালাচ্ছে বাসিন্দারা
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিপুল অর্থসংকটে ইসরাইল
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












