প্রথম সবুজ নক্ষত্র আবিষ্কারের দাবি জ্যোতির্বিজ্ঞানীদের
, ০৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৫ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
মানুষের চোখে সবুজ দেখাবে-এমন একটি নক্ষত্র প্রথমবার শনাক্ত করার দাবি করেছে জ্যোতির্বিজ্ঞানীরা। ইংল্যান্ডের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় নক্ষত্রটির আলোর তথ্য বিশ্লেষণ করে এই রং নির্ধারণ করা হয়েছে। এটি সরাসরি চোখে দেখা সবুজ নক্ষত্র নয়, বরং সূর্যের মতো মৃত নক্ষত্রের ঘন অবশেষ।
জ্যোতিপদার্থবিজ্ঞানীরা পৃথিবী থেকে প্রায় ৬৫ আলোকবর্ষের মধ্যে থাকা পরিচিত ১৫১টি মৃত নক্ষত্র পরীক্ষা করেছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘আরএএস টেকনিকস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস’ সাময়িকীতে।
পদার্থবিজ্ঞানীদের ব্যাখ্যায়, সাধারণ নক্ষত্রের রং মূলত তাপমাত্রার ওপর নির্ভর করে। বেশির ভাগ মৃত নক্ষত্রের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তবে কয়েকটির বাইরের স্তরে অস্বাভাবিক ভৌত প্রক্রিয়ায় আলোর বর্ণালিতে বড় পরিবর্তন ঘটে।
বর্ণালি হলো আলোকে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে ভাগ করলে পাওয়া বৈশিষ্ট্যপূর্ণ বিন্যাস। প্রিজমে সূর্যের আলো ভেঙে রংধনুর রং ফুটে ওঠার সঙ্গে এর তুলনা করা যায়। এই তথ্য থেকেই মানুষের চোখে নক্ষত্রগুলো কেমন দেখাবে, তা হিসাব করেছে পদার্থবিজ্ঞানীরা।
মৃত নক্ষত্র বায়ুম-লের হিলিয়ামের সঙ্গে অন্য মৌলের সামান্য উপস্থিতির পারস্পরিক ক্রিয়ায় রঙের পার্থক্য তৈরি হয়। সবুজ নক্ষত্রটিতে উল্লেখযোগ্য উপাদান ক্যালসিয়াম, সোডিয়াম ও লিথিয়াম। অন্য একটি মৃত নক্ষত্রে কার্বন অণুর উচ্চ ঘনত্বের কারণে রং প্রায় স্যামন মাছের মতো গোলাপি।
এসব উপাদান আশপাশের পুরোনো গ্রহব্যবস্থার চিহ্নও হতে পারে। কোনো গ্রহাণু খুব কাছে গেলে ছিন্নভিন্ন হয়ে তার ধুলা ও ধ্বংসাবশেষ শ্বেত বামনের ওপর পড়ে। সেগুলো বিশ্লেষণ করে গ্রহের রাসায়নিক গঠন ও সৃষ্টির ইতিহাস বোঝার সুযোগ মেলে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজারের নিচে কী আছে, ৫০০ বছর টিকে থাকার রহস্য কী?
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের কাছে রয়েছে মিসাইলের বাবা; এটি এখন নিক্ষেপের জন্য প্রস্তুত : নাকদি
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে বাণিজ্য স্থগিত করলো পাকিস্তান
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কেবল একটি ‘বর্বর সভ্যতাই’ বোমাকে ‘মা’ বলে -আইআরজিসির মুখপাত্র
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মোদি হটাও, ভারত বাঁচাও’ সেøাগানে উত্তাল নয়াদিল্লি
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্পেনে অতিবৃষ্টি-বন্যা, চলছে উদ্ধার অভিযান
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আত্মহত্যা ইসরায়েলি সেনাদের মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির মরদেহ, একসঙ্গে পড়া হচ্ছে জানাজা
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ বছর পর খুললো আলেপ্পোর ঐতিহাসিক উমাইয়া মসজিদ
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, বহু হতাহত
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গৃহযুদ্ধের ঝুঁকি দেখছে ৬০ শতাংশ দখলদার ইসরাইলি
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












