ইরানের সঙ্গে বাণিজ্য স্থগিত করলো পাকিস্তান
, ০৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৫ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
সীমান্তের দুই পাশেই সহিংসতা বৃদ্ধির মধ্যে ইরানের সঙ্গে বাণিজ্য কার্যক্রম স্থগিত করেছে পাকিস্তান। বেলুচিস্তান প্রদেশের তাফতান ও গাবদ-রিমন সীমান্ত ক্রসিংয়ে এই বাণিজ্যিক কার্যক্রম স্থগিতের ফলে সীমান্তের দুই পাশে অন্তত ২ হাজার পণ্যবাহী ট্রাক আটকা পড়ে রয়েছে বলে জানিয়েছে কোয়েটা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কিউসিসিআই)।
তবে গাবদ-রিমন পয়েন্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা ওয়ানা।
সীমান্ত বন্ধের বিষয়ে পাকিস্তান ও ইরান ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছে।
তাফতান ক্রসিং অবস্থিত যে চাগাই জেলায়, সেখানকার ডেপুটি কমিশনার বখতিয়ার ইসমাইল জানান, সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার ও সীমান্ত ব্যবস্থাপনা উন্নত করতেই সাময়িকভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সীমান্ত ব্যবস্থা কার্যকর হলে এটি পুনরায় খুলে দেওয়া হবে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা শাহিদ রিন্দও একই কথা জানিয়ে লিখেছেন, নিরাপত্তা শঙ্কা দূর করা ও চোরাচালান রোধ করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।
অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তাসনিম ও আইআরএনএ বার্তা সংস্থাকে জানান, কারিগরি সমস্যা এবং কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে সীমান্ত পারাপার ও বিনিময় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
তবে সেন্টার ফর সাইন্টিফিক রিসার্চ অ্যান্ড মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক জাওয়াদ হেইরান-নিয়া বলেন, এ ধরনের পরিভাষা সাধারণত শুল্ক প্রক্রিয়া, বাণিজ্য কাগজপত্রের সত্যতা যাচাই বা আর্থিক লেনদেনের জটিলতাকেও নির্দেশ করে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি কৌশলগত কারণে পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান মধ্যে যুদ্ধ শুরুর পর পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছিলো। তবে পরবর্তীতে আমেরিকা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও জোরদার এবং অপারেশন ইকোনমিক আউটকাস্ট ঘোষণা করলে পাকিস্তান গত আগস্টে সব প্রযোজ্য নিষেধাজ্ঞা মেনে চলার ইঙ্গিত দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজারের নিচে কী আছে, ৫০০ বছর টিকে থাকার রহস্য কী?
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রথম সবুজ নক্ষত্র আবিষ্কারের দাবি জ্যোতির্বিজ্ঞানীদের
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের কাছে রয়েছে মিসাইলের বাবা; এটি এখন নিক্ষেপের জন্য প্রস্তুত : নাকদি
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কেবল একটি ‘বর্বর সভ্যতাই’ বোমাকে ‘মা’ বলে -আইআরজিসির মুখপাত্র
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মোদি হটাও, ভারত বাঁচাও’ সেøাগানে উত্তাল নয়াদিল্লি
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্পেনে অতিবৃষ্টি-বন্যা, চলছে উদ্ধার অভিযান
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আত্মহত্যা ইসরায়েলি সেনাদের মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির মরদেহ, একসঙ্গে পড়া হচ্ছে জানাজা
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ বছর পর খুললো আলেপ্পোর ঐতিহাসিক উমাইয়া মসজিদ
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, বহু হতাহত
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গৃহযুদ্ধের ঝুঁকি দেখছে ৬০ শতাংশ দখলদার ইসরাইলি
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












