সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ -আইজিপি
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, কর্মজীবনে নানা প্রতিকূল পরিস্থিতি ও চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাহসিকতার সঙ্গে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। আমরাও আপনাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমন এবং সুষ্ঠু আইনশৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কমপ্লেক্সের সেমিনার হলে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন। একইসঙ্গে তিনি দেশ ও জনগণের কল্যাণে সমিতিকে আরও মানবিক ও সামাজিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘জ্ঞানার্জনের পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। নিজের শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার সর্বোপরি দেশের সুনাম বৃদ্ধি করতে হবে।’
আইজিপি বলেন, ‘দেশের সীমা ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও মেধার স্বাক্ষর রেখে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করতে হবে শিক্ষার্থীদের।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।