গ্রামীণ স্বাস্থ্যসেবার জন্য গ্রামে গ্রামে ঘুরছি -স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত বলেছে, আমরা স্বাস্থ্য সুরক্ষা আইন করছি। গ্রামীণ স্বাস্থ্যসেবার জন্য আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি। এটাকে উন্নয়ন করার চেষ্টা করছি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন তেঁতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল পরিদর্শনে এসে এসব কথা বলে।
মন্ত্রী বলে, এ এলাকায় এত বড় একটা হাসপাতাল প্রধানমন্ত্রী মায়ের নামে। আমরা এটাকে আরও সচল করবো যেন সাধারণ মানুষকে আরও ভালো সেবা দিতে পারি। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি আছে।
এ হাসপাতালে চিকিৎসা খরচ বেশি এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানায়, এগুলো আমরা সমন্বয় করার চেষ্টা করবো। আলোচনা করে এসব ঠিক করবো।
মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ফ্লোর, অফিস কক্ষ পরিদর্শন ও হাসপাতালের অত্যাধুনিক যন্ত্রপাতি দেখে সন্তোষ প্রকাশ করে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।