সন্ত্রাসবাদের উত্থান ঘটাতে চায় বিএনপি -কামরুল
বিএনপি আগুন সন্ত্রাস করে; তারা সন্ত্রাসবাদের উত্থান ঘটাতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) (২৬ আগস্ট) কেরাণীগঞ্জে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।
কামরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে সব ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গেছে। কিন্তু বিএনপি আগুন সন্ত্রাস করে। তারা নির্বাচন চায় না, সন্ত্রাসীদের উত্থান ঘটাতে চায়।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা ইতিহাস বিকৃত করতে চেয়েছিল; দেশের অগ্রগতি রুখতে চেয়েছিল। এখন মুক্তিযুদ্ধের বিরোধী আন্তর্জাতিক শক্তি আমেরিকা আর দেশে বিএনপি-জামায়াত।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।