সন্তানকে বিষপানে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা
বরিশালের মুলাদীতে সন্তানকে বিষপান করিয়ে হত্যার পর এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো ১৩ বছর বয়সী মেহেনাজ আক্তার বাহাদুরপুর গ্রামের মাহাবুব হালাদারের মেয়ে।
তাসলিমার স্বামী মাহাবুব হাওলাদার জানান, পারিবারিক বিষয় নিয়ে সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। পরে তিনি কৃষিকাজে চলে যান। দুপুরের দিকে বাড়ির লোকজনের কাছে জানতে পারেন বিষপানে তার প্রতিবন্ধী মেয়ে মেহেনাজের মৃত্যু হয়েছে এবং স্ত্রী তাসলিমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, পারিবারিক কলহের সূত্র ধরে স্বামী মাহাবুব হাওলাদারের সঙ্গে বুধবার সকালে ঝগড়া হয় তাসলিমা বেগমের। এরপর মাহাবুব কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে গেলে সবার অজান্তে প্রথমে মেয়েকে বিষাক্ত দ্রব্য সেবন করিয়ে হত্যা করে তাসলিমা এবং নিজেও বিষাক্ত দ্রব্য সেবন করে আত্মহত্যার চেষ্টা করে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।