ফরিদগঞ্জে আবারও পুলিশ পরিচয়ে ডাকাতি
, ২৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ সামিন, ১৩৯১ শামসী সন , ১২ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৮ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
পুলিশ পরিচয়ে ডাকাতি করা যেন সহজ পন্থা হয়ে দাঁড়িয়েছে ডাকাতচক্রের কাছে। কিছুদিন আগেও একটি ডাকাতদল সাবেক সেনা কর্মকর্তার বাড়িতে পুলিশ পরিচয়ে এসে ডাকাতির ঘটনা ঘটিয়েছে। এর কয়েকদিনের ব্যবধানে ওই উপজেলায় আবারও দুর্র্ধষ ডাকাতির ঘটনায় এলাকার মানুষজন আতঙ্কে রয়েছে।
চাঁদপুরের ফরিদগঞ্জে বুধবার (১০ জানুয়ারি) গভীর রাতে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামে শহিদ উল্লাহর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এসময় এলাকার একাধিক মসজিদের মাইকে ঘোষণা দিয়েও ডাকাতদের ধরা সম্ভব হয়নি।
ভুক্তভোগী শহিদ উল্লাহর শ্যালক মনির হোসেন বলেন, ‘আমার ভাগিনারা তিনজন প্রবাসে থাকে। তাই আমি বোনের বাড়িতে থাকি। বুধবার রাত ২টার দিকে কয়েকজন এসে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। দরজা খোলার পর তারা বলে, আমরা পুলিশ, কোনো কথা বলবি না। এরপর অস্ত্র ঠেকিয়ে মুখ-হাত-পা বেঁধে তারা ঘরে থাকা দামি জিনিসপত্র সব নিয়ে যায়।’
শহিদ উল্লাহর স্ত্রী মাজেদা বেগম লিলু বলেন, ‘রাতে আইনের লোক পরিচয় দিয়ে বাসায় ঢোকে ডাকাতেরা। পরে ধারালো অস্ত্র দেখিয়ে আলমারির চাবি নিয়ে যায়। এ সময় ঘরে থাকা প্রায় ৮ ভরি স্বর্ণের গহনা, ২ লাখ ৬০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়। ডাকাতেরা চলে গেলে আমার ভাই হামাগুড়ি দিয়ে আমার কাছে আসলে একে অপরের বাঁধন খুলে বাইরে গিয়ে ডাক-চিৎকার দিই। এসময় ডাকাতদের ধরতে আমাদের মসজিদের মাইকে ঘোষণা করা হয়। চিৎকার শুনে প্রতিবেশীরা এলে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে থানা থেকে পুলিশ আসে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হাসান বলেন, ‘বাড়িতে থাকা লোকজনকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে ডাকাতেরা। এলাকার কয়েকটি মসজিদের মাইকে ঘোষণা করেও ডাকাতদের ধরা যায়নি। শুনেছি, তারা এসে প্রথমে পুলিশের পরিচয় দিয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীদের থানায় অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাতে পুলিশি টহল জোরদার করা হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাসপাতালে চিকিৎসাধীন নারীর সম্ভ্রমহরণ, যুবক আটক
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মৌসুমের প্রয়োজনীয় সার সরকারের কাছে নেই -শিল্প সচিব
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সারা দেশে টানা কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আবু সাঈদ হত্যা মামলা: ৩০ আসামির কার কী সাজা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ অ্যাপ
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি: তিন আসামির আমতু্যু কারাদ-
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যাচ্ছে -আসিফ
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার -তথ্যমন্ত্রী
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হেল্পলাইনে ৮৭ লাখ কল সেবা দিয়েছে’
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সব পড়েছেন, কেবল মূল আইনটাই এড়িয়ে গেছেন
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)