সচিবদের শাস্তির দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক:
শেখ হাসিনা সরকারের সময় দায়িত্ব পালন করা সচিবদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। একই সঙ্গে যারা এখন কর্মরত আছেন তাদের দ্রুত অপসারণ দাবি করেছেন তারা। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) তারা সচিবালয়ের সামনে ছাত্র-জনতা পরিচয়ে অবস্থান নেন। এ সময় তারা সচিবদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এদিকে সচিবালয় গেটে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন সেনা সদস্যরা। তবে বিক্ষোভকারীদের কোনো বাধার মুখে পড়তে হয়নি।
বিক্ষোভে অংশ নেওয়া ছাত্র-জনতা পরিচয় দেওয়া পল্টনের এক বাসিন্দা জানান, শেখ হাসিনার সময়ে যারা সচিব ছিল তাদের ইমিডিয়েট অপসারণ চাই। তারা ‘খুনি’ হাসিনা সরকারের দালাল। আমরা চাই আইনের আওতায় এনে তাদের ফাঁসি দেওয়া হোক সেজন্য আমরা এখানে মিছিল করছি। যারা এখন দায়িত্ব পালন করছেন তাদের ব্যাপারেও আমাদের একই দাবি। জালিম সরকারের নিয়োগ দেওয়া ব্যক্তিদের নির্দেশেই তো গুম, খুন ও হত্যা হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।