সক্ষমতা বাড়াতে দুই বিনিয়োগ প্রতিষ্ঠান এক হচ্ছে
, ২৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৭ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০২ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বিনিয়োগ ব্যবস্থাপনায় দক্ষতা, সক্ষমতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে পরিকল্পনা বিভাগের অধীনে থাকা পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (আইপিআইএম) এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রস্তাবিত সেন্টার অব এক্সিলেন্স (সিওই) একীভূত করতে যাচ্ছে সরকার।
সম্প্রতি পরিকল্পনা বিভাগের এক সমন্বয় সভায় এই প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। পরিকল্পনা বিভাগের সাবেক সিনিয়র সচিব ইকবাল আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে সভায় অংশ নেন ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, উভয় মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা, পরিকল্পনা কমিশন এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকসহ (এডিবি) অন্যান্য উন্নয়ন অংশীদাররা। সভায় উভয় প্রতিষ্ঠানই মত প্রকাশ করে যে তাদের লক্ষ্য প্রায় একই- সরকারি কর্মকর্তাদের দক্ষতা, কার্যকারিতা এবং প্রকল্প বাস্তবায়নের ক্ষমতা বৃদ্ধি করা।
সভায় উল্লেখ করা হয়, বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ‘স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করা’ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসআইটিএ প্রকল্পের আওতায় পরিকল্পনা বিভাগের পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউটকে (আইপিআইএম) সহায়তা প্রদান করা হবে। আইপিআইএম ইতোমধ্যেই এনইসি ভবনের অস্থায়ী অফিস থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে।
সভায় পরিকল্পনা বিভাগের সাবেক সিনিয়র সচিব ইকবাল আবদুল্লাহ হারুন বলেন, আইপিআইএম এবং ইআরডির সেন্টার অব এক্সিলেন্স এর লক্ষ্য একই হওয়ায় একক প্রতিষ্ঠান হিসেবে একীভূত করা যৌক্তিক ও কার্যকর।
সভায় সিদ্ধান্ত হয়েছে, পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (আইপিআইএম) এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রস্তাবিত সেন্টার অব এক্সিলেন্স (সিওই) নামে একটি একক প্রতিষ্ঠান গঠন করা হবে, যা পরিকল্পনা বিভাগ ও ইআরডি যৌথভাবে পরিচালনা করবে। পরিকল্পনা কমিশনের কম্পাউন্ডে দুই তলা ও দুই বেসমেন্ট বিশিষ্ট আধুনিক একাডেমিক ভবন নির্মাণ করা হবে, যেখানে প্রশিক্ষণ সুবিধা এবং পার্কিং সুবিধা থাকবে। প্রতিষ্ঠানটি পরিকল্পনা বিভাগ, ইআরডি, পরিকল্পনা কমিশন এবং অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে। গভর্নিং বোর্ডে উভয় বিভাগের প্রতিনিধি এবং ইআরডি সচিব কো-চেয়ারপারসন হিসেবে থাকবেন। চূড়ান্ত বাস্তবায়ন সম্ভাব্যতা যাচাই এবং সংশ্লিষ্ট সংস্থার পরামর্শের পর শুরু হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)