বছরে আড়াই হাজার কোটি টাকার কোচিং-বাণিজ্য
, ২৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৭ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০২ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
এডুকেশন রিসার্চ কাউন্সিল (ইআরসি) নামে অন্য একটি প্রতিষ্ঠান বলছে, দেশে বছরে আড়াই হাজার কোটি টাকার কোচিং-বাণিজ্য হয়ে থাকে। সন্তানদের শিক্ষার জন্য এই অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে অভিভাবকদের। পাঁচ বছরে কোচিং ফি বেড়েছে ৩০ থেকে ৪০ শতাংশ।
অনুসন্ধানে জানা গেছে, ক্লাসে একশ্রেণির শিক্ষক কোনো বিষয়বস্তুর অর্ধেক শেখাচ্ছেন। এতে অধিকাংশ শিক্ষার্থী কিছুই বোঝে না। এছাড়া কোচিং না করলে নম্বর কম দেওয়া এবং ফেল করিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি কোনো কোনো স্কুলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন করার ঘটনাও ঘটছে। এ কারণে অনেকটা বাধ্য হয়ে সন্তানদের কোচিংয়ে দিচ্ছেন অভিভাবকরা।
অতিমাত্রায় পরীক্ষা হওয়ার কারণেও কোচিংয়ে ঝুঁকছে শিক্ষার্থীরা। বর্তমানে ৮৫ শতাংশ শিক্ষার্থী কোচিংনির্ভর হয়ে পড়েছে। রাজধানীর ৫ সহস্রাধিক কোচিং সেন্টার চালাচ্ছেন নামিদামি স্কুল-কলেজের শিক্ষকরা। শুধু একাডেমিক নয়, সব পরীক্ষাতেই কোচিং করছে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়-মেডিক্যাল-ইঞ্জিনিয়ারিং ভর্তিতে বছরে প্রায় ২ হাজার কোটি টাকার বাণিজ্য হচ্ছে। এসব কোচিংয়ের মুখরোচক বিজ্ঞাপনে ভরে গেছে রাজধানী। উচ্চশিক্ষার স্বপ্ন ও আবেগকে পুঁজি করে ইচ্ছেমতো গলাকাটা হারে ভর্তি ফি আদায় করছে কোচিং সিন্ডিকেট। এছাড়া বর্তমানে বিশ্ববিদ্যালয়-মেডিক্যাল ভর্তি-সহায়ক বইয়ের বাজার প্রায় ৪০০ কোটি টাকা। এর মধ্যে অর্ধেক বই বিক্রি করে বিভিন্ন কোচিং সেন্টার।
দেশে নিবন্ধিত কোচিং সেন্টারের সংখ্যা ৬ হাজার ৫৮৭। তবে নিবন্ধনহীন কোচিং সেন্টার ২ লক্ষাধিক। রাজধানীর পাশাপাশি প্রতিটি জেলা ও উপজেলা শহরে স্কুল-কলেজের আশপাশে দেখা মিলছে এ ধরনের প্রতিষ্ঠানের। এসব কোচিং সেন্টার শিক্ষাসংশ্লিষ্ট হলেও নিবন্ধন বা অনুমোদন দেওয়া হচ্ছে স্থানীয় সরকার প্রতিষ্ঠান- সিটি করপোরেশ, পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদ থেকে। ফলে শিক্ষা মন্ত্রণালয় কিংবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কোনো তদারকি নেই বললেই চলে। এদিকে কোচিং সেন্টারগুলোকে ‘ছায়াশিক্ষা’ হিসেবে স্বীকৃতির দেওয়ার দাবিতে সোচ্চার একশ্রেণির শিক্ষক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)