সক্ষমতার বেশি কাজ পাবে না ছাপাখানা
২০২৬ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই ছাপার টেন্ডার আগামী মাসেই শুরু হচ্ছে। গতবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ছাপাখানাগুলোর সক্ষমতার চেয়ে বেশি বই ছাপানোর কাজ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। অনেক ছাপাখানার মালিক সক্ষমতার চেয়ে বেশি পাঠ্যবই ছাপানোর কাজ পেয়েছিল ২০২৫ শিক্ষাবর্ষে। এ কারণে সঠিক সময়ে পাঠ্যবই বিতরণে বিলম্ব হয়েছিল।
এনসিটিবির একজন কর্মকর্তা বলেন, সব ছাপাখানার সক্ষমতার রিপোর্ট তাদের কাছে রয়েছে। যার যে সক্ষমতা, তার ৮০ শতাংশ কাজ দেওয়া হবে। এছাড়া নতুন সিদ্ধান্তের অংশ হিসেবে কোনো প্রেস একটি ওয়েব মেশিন নিয়ে এনসিটিবির দরপত্রে অংশ নিতে পারবে না। কমপক্ষে দুটি ওয়েব মেশিন থাকতে হবে। পেপার মিলের সঙ্গে চুক্তির কাগজ জমা দিতে হবে। থাকতে হবে অটো-বাইন্ডিং সক্ষমতাও। ২০২৬ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের বিনামূল্যের পাঠ্যবই চলতি বছরের ৩০ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।