সংস্কারে কর্ণপাত না করলে মাশুল দিতে হবে -বদিউল
নিজস্ব প্রতিবেদক:
রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের বিষয়ে কর্ণপাত না করে, তবে এর মাশুল তাদেরই দিতে হবে। এমনকি শেখ হাসিনাকে অনুসরণ করলে রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা বাড়বে। এমনটাই মনে করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর সিরডাপে সুজন আয়োজিত জুলাই জাতীয় সনদের খসড়া নিয়ে জনমত জরিপের ফলাফল বিষয়ক নাগরিক সভায় সে এসব কথা বলে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়টি কমিশন বার বার আলোচনার টেবিলে আনলেও বারবারই তা প্রত্যাখ্যাত হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।