-সংসদ ভবনেও প্রবেশ করেছেন আন্দোলনকারীরা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফায় বাধ্য হয়ে ক্ষমতা ছেড়ে গোপনে দেশ ছাড়লেন শেখ হাসিনা। এরপর গণভবন ও জাতীয় সংসদ ভবন দখলে নিয়েছেন আন্দোলনকারীরা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বেলা আড়াইটার দিকে গণভবনে ঢুকে পড়েন ছাত্র জনতা। সেখানে প্রবেশের পর আন্দোলনরত ছাত্র-জনতার একটি অংশ নামাজ আদায় করেন।
বেলা সোয়া তিনটার দিকে সংসদ ভবনে ঢুকে পড়ে হাজারো মানুষ।
এর আগে প্রথমে তাদের বাধা দেয় সেনাবাহিনী। পরে জনস্রোত বাড়তে থাকায় সাধারণ মানুষকে ছেড়ে দেয় সেনাবাহিনী। তারপর হাজার হাজার বিক্ষোভকারী মানুষ প্রথমে গণভবন ও পরে জাতীয় সংসদ ভবন অভিমুখে যাত্রা করেন। এরপর দুপুর আড়াইটার দিকে গণভবন দখল করেন আন্দোলনকারীরা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।