সংসদীয় কমিটির বৈঠকে বিদ্যুতের মিটার নিয়ে হাজির সংসদ সদস্য
, ০৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ ছানী, ১৩৯২ শামসী সন , ১৩ জুলাই, ২০২৪ খ্রি:, ২৯ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
বিভ্রান্তি তৈরি হওয়ায় সংসদীয় কমিটির বৈঠকে বিদ্যুতের মিটার নিয়ে হাজির হয়েছেন কমিটির একজন সংসদ সদস্য। বিদ্যুৎ-সংযোগ না থাকলেও ওই মিটারে লাল বাতি জ্বলে। অবশ্য বৈঠকে বিদ্যুৎ মন্ত্রণালয় দাবি করেছে, কারিগরি ত্রুটির কারণে এমনটি হতে পারে, কিন্তু এতে গ্রাহকের অতিরিক্ত বিল আসবে না।
গত বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিদ্যুতের একটি মিটার উপস্থাপন করেন কমিটির সদস্য (সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য) তানভীর শাকিল জয়।
বৈঠক শেষে তানভীর শাকিল বলেন, তার নির্বাচনী এলাকার কিছু গ্রাহক তার কাছে অভিযোগ করেন, বিদ্যুতের সংযোগ না থাকলেও মিটারে লাল বাতি জ্বলে। এটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এ কারণে তিনি ওই ধরনের একটি মিটার নমুনা হিসেবে বৈঠকে উপস্থাপন করেন। মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। মন্ত্রণালয় ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) পক্ষ থেকে বলা হয়েছে, কারিগরি ত্রুটির কারণে অনেক সময় এমনটি হতে পারে। তবে এতে অতিরিক্ত বিল আসবে না। কমিটি এ বিষয়টি ভালোভাবে যাচাই করে দেখে আগামী বৈঠকে জানাতে বলেছে। যাতে এটি নিয়ে বিভ্রান্তি না ছড়ায়, সে বিষয়েও মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়েছে। যদি ত্রুটির কারণে বাতি জ্বলে কিন্তু বিল না ওঠে থাকে, তাহলে তা গ্রাহকদের জানাতে হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বিদ্যুতের মিটারের ত্রুটি ও ভুতুড়ে বিল নিয়ে আলোচনা হয়। একাধিক সদস্য বলেন, তারা অভিযোগ পেয়েছেন অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল স্বাভাবিকের চেয়ে বেশি আসছে। এটি সংশোধন করতে গেলে অনেক ক্ষেত্রে গ্রাহকেরা হয়রানির শিকার হন। বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এখন সারা দেশে সাড়ে তিন কোটির বেশি বিদ্যুতের মিটার আছে। এর মধ্যে পাঁচ লাখের মতো মিটারে ত্রুটি আছে। এ ছাড়া লোডশেডিং নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, শিগগির পরিস্থিতি স্বাভাবিক হবে।
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুতের প্রিপেইড মিটারে গ্রাহকের আস্থা অর্জন ও নিম্নমানের মিটার কেনা হয়েছে কি না, তা খতিয়ে দেখার সুপারিশ করেছে কমিটি। এ ছাড়া বৈঠকে পল্লী বিদ্যুৎ সমিতি ও বোর্ডের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে টেকসই সমাধানের জন্য কমিটি গুরুত্বারোপ করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












