সংলাপের সঙ্গে তফসিল ঘোষণার কোনো সম্পর্ক নেই -অ্যাটর্নি জেনারেল
সংলাপের সঙ্গে তফসিল ঘোষণার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশনকে সংবিধান অনুযায়ীই তফসিল ঘোষণা করতে হবে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে আগামীকাল বুধবার (১৫ নভেম্বর) বৈঠকে বসবে নির্বাচন কমিশন। বিকেল ৫টায় ইসি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হতে পারে।
ইসি বলেছে, নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে, তাই আপনারা অপেক্ষা করুন। এই বিষয়ে আমরা পত্রিকায় বিস্তারিত প্রকাশ করবো।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।