সংবিধান নিয়ে বিএনপি-জাতীয় পার্টি ফুটবল খেলেছে -আইনমন্ত্রী
বি-বাড়িয়া সংবাদদাতা:
বঙ্গবন্ধুর দেওয়া সংবিধানে বাংলাদেশ চলে উল্লেখ করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি ও স্বৈরাচার জাতীয় পার্টি সংবিধান নিয়ে ফুটবল খেলেছে। আর সেটা বন্ধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে বি-বাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
দেশে এখন আইনের শাসন আছে, নৈরাজ্য নাই উল্লেখ করে মন্ত্রী বলেন, কেউ বলতে পারবে না হত্যার বিচার হয় না। বিএনপি জিয়াউর রহমান হত্যার বিচার করতে পারেনি। আর তারা আইনের শাসনের কথা বলে।
মন্ত্রী আরও বলেন, কোনো বাধা ছাড়াই বিএনপি কথা বলতে পারছে, এটাইত গণতন্ত্র। এখন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আদালত তত্ববধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন। আগামী নির্বাচনে কোন নির্দলীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার থাকবে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।