সংকট রয়েই গেল কর্মসূচি চলবে : ইউনূসের ভাষণের প্রতিক্রিয়ায় জামাত
নিজস্ব সংবাদদাতা:
প্রধান উপদেষ্টা ইউনূসের ভাষণে জনগণের আকাঙ্খা পূরণ হয়নি বলে জানিয়েছে জামাত।
জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোটের আয়োজন করা হবে বলে ইউনূসের দেয়া ঘোষণায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন জামাতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণায় সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা করেছিলাম, কিন্তু সেখানে সেই সংকটটা রয়েই গেলো।
তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আদেশের ওপর নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে চলমান ও ঘোষিত আট দলীয় কর্মসূচি অব্যাহত থাকবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।