সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

সংকটের মধ্যেই নতুন দুই রুটে ঢাকা নগর পরিবহনের বাস

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪, সকাল ৫:১০
সংকটের মধ্যেই নতুন দুই রুটে ঢাকা নগর পরিবহনের বাস
নিজস্ব প্রতিবেদক:
গণপরিবহনে শৃঙ্খলা আনতে পুরো রাজধানীকে ক্রমান্বয়ে একটি কোম্পানির আওতায় আনার উদ্যোগ হোঁচট খাচ্ছে। দুই বছরের বেশি সময় আগে ঢাকা নগর পরিবহন নামে কোম্পানি গঠন করে এর আওতায় একটি রুটে বাস চালু করা শুরু হয়েছিল। পরে আরও দুটি রুটে বাস নামানো হয়। কিন্তু এরই মধ্যে দুটি রুটে সংকট দেখা দিয়েছে।
যাত্রীসংকটসহ নানা অজুহাতে হানিফ পরিবহন একটি রুট থেকে বাস প্রত্যাহার করতে চায়। আরেকটি রুটে সব ঠিক থাকলেও বাস নামাতে চায় না তারা। এমন অবস্থার মধ্যেই নতুন দুটি রুট চালু করার পরিকল্পনা নিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
সংশ্লিষ্ট প্রকল্প সূত্রে জানা যায়, দীর্ঘদিনের চেষ্টার অংশ হিসেবে তিনটি রুটে ঢাকা নগর পরিবহনের বাস চলাচল করছে। চালু থাকা তিন রুট হলো ২১,২২ ও ২৬ নম্বর। এগুলোর মধ্যে ২২ নম্বর রুটে (ঘাটারচর-মোহাম্মদপুর-শ্যামলী-সায়েন্স ল্যাব-শাহবাগ-জিরো পয়েন্ট-দৈনিক বাংলা-রাজারবাগ-কমলাপুর-ধলপুর-সাইনবোর্ড-কাঁচপুর) ঢাকা নগর পরিবহনের অধীনে চলাচল করছে হানিফ পরিবহনের মালিকানাধীন অভি মোটরসের বাস।
এই রুটে অভি মোটরসের ৫০টি বাস চলার কথা থাকলেও শুরু হয়েছিল ৩০টি দিয়ে। সময়ের সঙ্গে তা না বেড়ে উল্টো কমে দাঁড়ায় ২০ টিতে। এখন এগুলোও চালাতে চাইছে না তারা। অন্যদিকে ২৩ নম্বর রুটে (ঘাটারচর-বছিলা-মোহাম্মদপুর-ফার্মগেট-শাহবাগ-কাকরাইল-ডেমরা স্টাফ কোয়ার্টার) সব ঠিক থাকলেও হানিফ পরিবহন সেখানে কোনো বাসই নামায়নি।
সূত্রমতে, লোকসানের অজুহাতে হানিফ পরিবহন আর বাস চালাতে চায় না। তবে ডিটিসিএ চাইছে, হানিফ যেন বাস পরিচালনা করে। যদিও হানিফের পক্ষ থেকে ডিটিসিএর সঙ্গে কোনো যোগাযোগ হয়নি।
প্রকল্পসংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, চালক, সহকারী ও লাইন ম্যানেজারদের অব্যবস্থাপনায় হানিফ লাভের মুখ দেখতে পায়নি। এমনিতেই তাদের যতসংখ্যক বাস দেওয়ার কথা ছিল, তা দেয়নি। এখন আবার একটি রুট থেকে বাস সরিয়ে নিলে যাত্রীরা সংকটে পড়বে। আবার ২৩ নম্বর রুটে ক্ষতির আশঙ্কায় বাস নামাতে চাইছে না হানিফ।
এ বিষয়ে বাস রুট র‍্যাশনালাইজেশন অ্যান্ড কোম্পানি বেজড অপারেশন অব বাস সার্ভিস ইন ঢাকার প্রকল্প পরিচালক ধ্রুব আলম বলেন, হানিফ ক্ষতির আশঙ্কায় বাস নামাতে চাইছে না। ডিটিসিএর পক্ষ থেকে আগামী রোববার তাদের সঙ্গে বসে এ বিষয়ে আলোচনা করা হবে।
নতুন দুটি রুট চালু হবে মার্চে
পুরোনো রুটগুলোতে সংকটের মধ্যেই নতুন দুটি রুট চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। নতুন রুট দুটি হলো ২৪ নম্বর (ঘাটারচর-মিরপুর-১০-আবদুল্লাহপুর) এবং ২৫ নম্বর (ঘাটারচর-মহাখালী-আবদুল্লাহপুর)। এর মধ্যে ২৪ নম্বর রুটের একটি বড় অংশ মেট্রোরেলের নিচ দিয়ে। ডিটিসিএ আশা করছে, এই রুটে সাধারণ পরিবহনগুলোর বিশৃঙ্খলার কারণে যাত্রীরা বিমুখ আছে। এখানে নগর পরিবহন ভালো করতে পারবে।
ডিটিসিএ সূত্রে জানা যায়, নতুন রুটে ২৫ টি করে বাস নামবে। এই রুট দুটিতে কোনো ধরনের ঝামেলা এড়াতে ই-টিকিটিং বাধ্যতামূলক করবে ডিটিসিএ। এ ছাড়া প্রতিটি বাসে থাকবে জিপিএস ট্র্যাকার। যার মাধ্যমে ডিটিসিএ থেকেই বাসের গতিবিধি নজরে রাখবে কর্তৃপক্ষ। ইতিমধ্যে দুইটি রুটের বাসের জন্য মালিক পক্ষ থেকে সিটি করপোরেশনে আবেদন করার কথা রয়েছে। এই রুটে একদম নতুন বাস দিয়ে শুরু করতে চায় ডিটিসিএ।
এ বিষয়ে প্রকল্প পরিচালক ধ্রুব আলম বলেন, ‘আগের রুটগুলো থেকে কী কী ঝামেলা হয় তা মাথায় নিয়েই নতুন রুটে বাস চালানোর পরিকল্পনা করা হয়েছে। মার্চের শেষ দিকে এই রুট দুটি চালু করা হবে।’


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ দিন আগে