‘শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র’
নিজস্ব সংবাদদাতা:
শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে দালাল চক্র সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেছে সে।
প্রধান উপদেষ্টা বলেছে, শ্রমশক্তি রপ্তানির পুরোটাই দালাল বেষ্টিত। পদে পদে দালালদের প্রতারণার জন্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ‘এই শ্রমশক্তি রপ্তানি খাতকে দালালমুক্ত করতে না পারলে উন্নতি সম্ভব না।’
প্রধান উপদেষ্টা আরো বলেছে, পৃথিবীতে তারুণ্যের অভাব, আমরা তারুণ্যের খনি। এটা সোনার চেয়েও দামি। সারা পৃথিবীকে আমাদের কাছে আসতে হবেই, এত তরুণ জনশক্তি আর কোথাও নেই।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।