শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা
মাঘের শীতে বাঘ কাঁপে, এমনটা বলা হলেও সারাদেশে তীব্র শীতের তেমন কোনো অনুভূতি নেই। শুধু উত্তরের দুই জেলায় মাঝারি মানের শৈত্যপ্রবাহ চলছে। যদিও বর্ধিত পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এমন তথ্য জানিয়েছে আবহাওয়া দফতর।
এতে আরও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এ ছাড়া আগামীকাল বুধবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।