শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নতুনভাবে যা চায় ভারত
, ০৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১ ছানী, ১৩৯৩ শামসী সন , ৩০ জুন, ২০২৫ খ্রি:, ১৬ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
আগামী বছর শেষ হতে যাচ্ছে বাংলাদেশ-ভারতের গঙ্গা নদীর পানি বণ্টনবিষয়ক বর্তমান চুক্তির মেয়াদ। এই প্রেক্ষাপটে নিজেদের ‘বর্তমান উন্নয়নমূলক চাহিদা’ অনুযায়ী নতুন একটি চুক্তি চায় ভারত।
গত বৃহস্পতিবার (২৬ জুন) ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি বাতিলের পাশাপাশি ভারত এখন বাংলাদেশের সাথে গঙ্গা চুক্তির একাধিক বিকল্প কিংবা চুক্তির শর্তাবলীতে পরিবর্তন আনতে চায়।
১৯৯৬ সালে পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গের ফারাক্কা বাঁধে প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত শুষ্ক মৌসুমে পানি প্রবাহ নিশ্চিত করা হয়। চুক্তিটি ৩০ বছরের জন্য স্বাক্ষরিত হয় এবং ২০২৬ সালে এর মেয়াদ শেষ হবে।
ফারাক্কা বাঁধ ১৯৭৫ সালে ভারত চালু করে। এর মাধ্যমে গঙ্গার পানি হুগলি নদীতে সরানো হয়, যাতে কলকাতা বন্দরের নৌচলাচল বজায় থাকে।
বর্তমান চুক্তি অনুযায়ী, ১১ মার্চ থেকে ১১ মে পর্যন্ত বাংলাদেশ ও ভারত উভয় দেশ ১০ দিন অন্তর ৩৫ হাজার কিউসেক পানি পায়। কিন্তু ভারত এখন এই সময়টিতে আরো ৩০ থেকে ৩৫ হাজার কিউসেক অতিরিক্ত পানি চাচ্ছে। তাদের দাবি, কৃষি, সেচ, বিদ্যুৎ উৎপাদন এবং বন্দর রক্ষণাবেক্ষণের জন্য অতিরিক্ত পানির প্রয়োজন হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)