শেখ হাসিনা ভারতে বসে রাজনীতি করলে তার দায় ভারতকেই নিতে হবে -নাহিদ
‘শেখ হাসিনা ভারতে বসে রাজনীতি করলে তার দায় ভারতকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। একটি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা যদি ভারতে বসে মিটিং করে ও রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে তাহলে তার দায় ভারত সরকারকেই নিতে হবে এবং ভারত সরকারের কাছেই আমরা এর জবাব চাইবো। জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ঘটনা।
এই আন্দোলনকে অনেক গভীরে গিয়ে বোঝা উচিত এবং বাংলাদেশের সমাজ-রাজনীতির আলোকে ব্যাখ্যা করতে হবে।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও বলেন, আমরা মাঠে আছি, ফেব্রুয়ারি-মার্চ রাজপথ ছাত্রদের দখলেই থাকবে।’
২৮
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।