শেখ হাসিনা প্রতারণা করেছেন, দুর্নীতিবাজ কর্মচারীদের পুরস্কৃত করেছেন -বিচারক
, ০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৮ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৩ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতারণা করেছেন ও দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কৃত করেছেন বলে রায়ে পর্যবেক্ষণ দিয়েছেন বিচারক। দুদকের করা শেখ হাসিনার তিন মামলায় ৭ বছর করে ২১ বছরের কারাদ- দিয়েছেন আদালত।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, প্লট বরাদ্দের চেয়ে শেখ হাসিনা আবেদন করলেও কোনো অ্যাফিডেভিট দেননি। পরে রাজউক থেকে শেখ হাসিনার কাছে অ্যাফিডেভিট চাওয়া হয়। তিনি অ্যাফিডেভিট দেন। কিন্তু আশ্চর্যজনক তিনি তার স্বামীর নামে আগে থেকে যে প্লট বরাদ্দ ছিলো, তা তিনি উল্লেখ করেননি। এটা এক ধরনের প্রতারণা। এ ছাড়া সে হলফনামায় কোনো আইনজীবী, নোটারি পাবলিক বা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর নেই। দুটি হলফনামা দেন শেখ হাসিনা। কিন্তু একটারও ভ্যালিডিটি নেই। পরে আবার রাজউক থেকে সঠিক তথ্য চাওয়া হয়।
বিচারক আরও বলেন, কর্মকর্তা কর্মচারীদের তিনি (শেখ হাসিনা) বলেছেন, তোমরা অন্যায় করলেও আমি তোমাদের পুরস্কৃত করবো। রাজউক গৃহায়ণ মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। প্রতিমন্ত্রী (তৎকালীন) সবকিছু জানা সত্ত্বেও তিনি বাধা দেননি। আমাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। দুর্নীতিবাজদের পুরস্কৃত করা হয়েছে। কিন্তু যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়নি তারা চাকরি জীবন নিয়ে হুমকির মুখে পড়েছে। এ রায়ের মাধ্যমে প্রকৃতরা যেন প্লট বরাদ্দ পান, সে দৃষ্টান্ত হয়ে থাকবে।
আদালত বলে, ‘শেখ হাসিনার সম্পদের প্রতি লোভ আছে। উনি বরাদ্দ না চাইলে কাগজ ছুড়ে ফেলতে পারতেন। প্লট না নিতে পারতেন। ওনার লিগ্যাল অ্যাডভাইজার, ল মিনিস্টার আছে। তাদের দিয়ে মানা করতে পারতেন। কিন্তু তিনি পূর্বাচলে প্লট বরাদ্দ নেন। এক্ষেত্রে রাজউক, গৃহায়ণ মন্ত্রণালয় ও শেখ হাসিনা অপরাধ করেছেন। শেখ হাসিনা প্রতারণা করেছেন।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)