শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন না জেড আই খান পান্না
নিজস্ব প্রতিবেদক:
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দ-প্রাপ্ত শেখ হাসিনার পক্ষে আদালতে না লড়ার ঘোষণা দিয়েছেন আইনজীবী জেড আই খান পান্না। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) নিজের অনলাইন বার্তায় তিনি এ ঘোষণা দেন।
জেড আই খান পান্না বলেন, ‘যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করবো না। আমি এই বার্তার মাধ্যমে বিষয়টি জানালাম।
রাষ্ট্র আমাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে যে নিয়োগ দিয়েছে তার ফরমাল চিঠি এখনো পাইনি। চিঠি পেলে আমি ফরমাল ওয়েতে পদত্যাগের বিষয়টি জানাবো।’
তিনি বলেন, ‘সম্প্রতি আমার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আমি এ মামলায় তার পক্ষে লড়বো।’
বার্তায় দুদকের মামলায় দ-প্রাপ্ত সজিব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দেন তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।