শেখ হাসিনার পতনের ২ মাস : আহত অনেকের সামনে অন্ধকার ভবিষ্যৎ
নিজস্ব প্রতিবেদক:
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের দুই মাসের মাথায় অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগে সুদিন আসার আশা জাগালেও ওই আন্দোলনে আহতদের দিন কাটছে অসহায়ত্বে আর দুশ্চিন্তায়।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুরুতর আহতদের অনেকেই দৈনন্দিন কাজ করার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন।
বিগত সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক সংকটের মধ্যে আহতদের অনেকের পরিবারই এখন দিশেহারা হয়ে পড়েছেন। তারা অন্তর্বর্তী সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। কেউ কেউ বলেছেন, সরকারি সাহায্য না পেলে ভিক্ষা করা ছাড়া সামনে আর কোনো পথ নেই তাদের।
এখনো ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি আছেন দুইশর বেশি আহত। তাদেরই একজন ২১ বছর বয়সী মোজাম্মেল হক। গত ১৮ জুলাই নরসিংদীতে পুলিশের শটগানের ছররা গুলিতে তার দুই চোখের আলো নিভে গেছে।
প্রথমে তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে ঢাকায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গত ৬ আগস্ট থেকে এখানেই তার চিকিৎসা চলছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।