শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনন্য উচ্চতায় চলে গেছে -খালিদ মাহমুদ
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনন্য উচ্চতায় চলে গেছে, সেটি বিশ্বের পরাশক্তিদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা শুল্ক স্টেশনগুলোর সুবিধার কথা চিন্তা করে সীমান্তে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ব্যবসায়ীদের সুবিধার লক্ষ্যে ২০০১ সালের ১৪ জুন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেন। তিনি সীমান্তে স্থিতিশীলতা এনে দিয়েছেন। গত ২২ বছরে ১৫টি স্থলবন্দর চালু হয়েছে, আরও নয়টি স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন চলছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনন্য উচ্চতায় চলে গেছে। সেটি বিশ্বের পরাশক্তিদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুর সময়েও পরাশক্তিরা বাংলাদেশকে নিয়ে চিন্তা করেছে। অন্য সরকারের সময় পরাশক্তিরা বাংলাদেশকে হাতের পুতুল মনে করত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও সাহসী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।