শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে, রয়টার্সকে নাহিদ
ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে ফেরার পর শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। বিশেষ করে শেখ হাসিনার সময়ের হত্যাকা-ের জন্য।
গতকাল জুমুয়বার (৯ আগস্ট) রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে নাহিদ বলেছেন, তিনি (শেখ হাসিনা) কেন বাংলাদেশ থেকে পালালেন তা জানতে আমি কিউরিয়াস। শেখ হাসিনার সময়ে যেসব হত্যাকা- হয়েছে, আমরা সেসবের বিচার চাইবো। এটা আমাদের অন্যতম দাবি। যদি তিনি ফিরে না আসেন, তাহলে আমরা সে ব্যাপারে কাজ করবো।
অন্তর্বর্তী সরকারে অংশ নেওয়া নাহিদ বলেন, আমরা তাকে গ্রেফতার করতে চাই। তার বিচারের ইস্যুতে আলোচনা চলছে বলেও জানান।
নাহিদ আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রধিকার হলো একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। কারণ আগের নির্বাচন বিরোধীদলগুলো বয়কট করেছিল। তাছাড়া আগের সরকারের দুর্নীতির বিচারের কথাও বলেছেন তিনি।
আরেক ছাত্র নেতা আবু বাকের মজুমদার বলেন, আমরা চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুন ও বিচারের সম্মুখীন হোক।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।