শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা চাইলেন নতুন ডিএমপি কমিশনার মাইনুল হাসান
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের নতুন কমিশনার হিসেবে যোগদান করেছেন মাইনুল হাসান। তিনি ঢাকা মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ডিএমপির সব সদস্য এবং নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য জানায়।
এর আগে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে সংযুক্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
একই প্রজ্ঞাপনে পুলিশ অধিদপ্তরে বদলির আদেশপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমানকে র্যাব মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। র্যাবের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্যারিস্টার হারুন-অর-রশিদকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।