শুল্ক অর্ধেক করার পরও বেড়ে চলেছে চিনির দাম
পরিশোধিত এবং অপরিশোধিত চিনি আমদানিতে শুল্ক অর্ধেক কমিয়ে দিয়েছে সরকার। তবু বাজারে পণ্যটির দাম বেড়েই চলেছে। দেশের বাজারে সরবরাহ কম এবং পরিবহন খরচ বৃদ্ধিকে দাম বাড়ার কারণ বলছেন ব্যবসায়ীরা। যদিও সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিন্ডিকেট করে চিনির দাম বাড়ানো হচ্ছে।
দেশের ভোগ্যপণ্যের অন্যতম বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে সোমবার মনপ্রতি চিনি বিক্রি হচ্ছে বাজার ৪ হাজার ৮০০ টাকা। যা গত সপ্তাহে ছিল ৪ হাজার ৬৮০ টাকা। অর্থাৎ মনপ্রতি দাম বেড়েছে ১২০ টাকা। যদিও ডিও (ডেলিভারি অর্ডার) স্লিপের দাম আরও বেশি।
জানা গেছে, বাংলাদেশে চিনি বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। এসব দেশ থেকে পরিশোধিত এবং অপরিশোধিত দুই ভাবেই চিনি আমদানি করা হয়। দেশের বাজারে পণ্যটির দাম ও সরবরাহ স্বাভাবিক রাখতে গত ১ নভেম্বর পরিশোধিত ও অপরিশোধিত চিনি আমদানিতে শুল্ক অর্ধেক করে দিয়ে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস শাখা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।