দেশব্যাপী হামলা মামলা, ধরপাকড়
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দ্বিতীয় দফার অবরোধ কর্মসূচির প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। অবরোধের পক্ষে-বিপক্ষে মানববন্ধন, মিছিল ও সমাবেশ হয়েছে। সড়ক, মহাসড়কসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি দেখা গেছে। এ ছাড়াও সারা দেশে বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের ধরপাকড় অব্যাহত রয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে জানান, মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে মহাসড়কে পিকেটিং ও বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের নেতৃত্বে গত রোববার সকালে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের যুগিডর এলাকায় অবস্থান করে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে।
এদিকে বিএনপি ও জামায়েতের ডাকা দ্বিতীয় দফায় ২ দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনের শুরুতে মৌলভীবাজার জেলাজুড়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ কর্মসূচি চলছে। দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শহরের রাস্তায় রিকশা, সিএনজি চালিত অটোরিকশা, টমটম চলাচল করলেও যাত্রীর সংখ্যা কম। সকাল থেকে অন্যদিনের চাইতে সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল তৎপরতা রয়েছে জোরদার।
মেহেরপুর প্রতিনিধি জানান, দেশব্যাপী বিএনপি’র ডাকা দ্বিতীয় ধাপের অবরোধের প্রথম দিনে মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি’র নেতাকর্মীরা। গতকাল ভোর ৫টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পোড়াপাড়া নামক স্থানে, গাংনী হাটবোলিয়া সড়কে পৃথক পৃথক মিছিল অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, রোববার সকালে হামিদুল ইসলাম হামিদের সমর্থকরা শহরে কলাহাটা সড়কে অবস্থান কর্মসূচি পালন করে। অপরদিকে একই সময় শহরের প্রথম আলো সড়কে সাইফুল ইসলাম ফিরোজ সমর্থকরা ব্যানার নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের উপর অবস্থান করে। এসময় বিএনপি’র নেতাকর্মীরা খন্ড খন্ড অংশে ভাগ হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বেশি সময় বিএনপি নেতাকর্মীরা সড়কে অবস্থান নিতে পারেনি। কালীগঞ্জ থেকে কোনো দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। অধিকাংশ রাস্তাগুলো ছিল ফাঁকা।
স্টাফ রিপোর্টার, পাবনা থেকে জানান, অবরোধের সমর্থনে ঢাকা-পাবনা ও পাবনা-কুষ্টিয়া মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের সাবেক নেতাকর্মী ও জামায়াতে ইসলামী। গত ২৪ ঘণ্টায় জেলায় বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের ২০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সকালে পাবনার ঈশ্বরদীতে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। ঢাকা-পাবনা মহাসড়কের পাবনা হোমিওপ্যাথিক কলেজের সামনে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের পদবঞ্চিত সাবেক নেতাকর্মীরা। এসময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) মাসুদ আলম বলেন, ‘অবরোধকে ঘিরে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশ, ডিবি ও র্যাবের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। এ ছাড়াও ঈশ্বরদীকে ঘিরে আলাদা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’ তবে আটককৃতদের নাম-ঠিকানা জানাতে পারেননি তিনি।
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে জানান, ঢাকা-আরিচা মহাসড়কে দূরপাল্লার কোনো ধরনের যানবাহন চলাচল করেনি। তবে সীমিত পরিসরে চলছে লোকাল বাস। দূরপাল্লার যানবাহন চলাচল না করায় দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্তিমিত হয়ে পড়েছে। বড় ফেরিগুলো চলাচল কার্যত বন্ধ রয়েছে। জরুরি পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য চলাচল করছে কয়েকটি ছোট ফেরি। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলার বিভিন্ন এলাকায় অবরোধের পক্ষে বিক্ষোভ মিছিল করেছে। এ ছাড়া বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারে বাড়ি বাড়ি পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে অভিযোগ জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক এডভোকেট আরিফ হোসেন লিটনের।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, রোববার বিকালে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের ইসরাইল মোড় এলাকায় গাছ ফেলে সড়ক অবরোধ করেন তারা। এ সময় অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এতে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জানিবুল ইসলাম জোসি।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।