সম্পাদকীয় (১)
শুধু বিবৃতি দেয়া আর কিছু ত্রাণ পাঠালেই ফিলিস্তীনিদের প্রতি দায়িত্ব পালন হতে পারে না ইসরাইলের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হওয়াই এ মুহুর্তে মুসলিম বিশ্বের জন্য ফরজ
, ১৫ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৪ মে, ২০২৪ খ্রি:, ১০ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
পবিত্র ঈদুল ফিতরের পর বিশ্বজুড়ে উদযাপিত হতে যাচ্ছে মুসলিমদের বড় ধর্মীয় ঈদ ঈদুল আযহা। সৌদি আরব, আরব-আমিরাত সহ মধ্যপ্রাচ্য তথা মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বেশিরভাগ মুসলিমপ্রধান দেশেই ধুমধামে ঈদ উদযাপন করছেন মুসলিমরা। শুধু আনন্দ নেই ফিলিস্তিনিদের মনে। ঈদের দিনেও পেটে ক্ষুধা নিয়ে, প্রতি মুহূর্তে প্রাণ হারানোর শঙ্কা নিয়ে দিন কাটাতে হচ্ছে তাদের।
আল জাজিরার খবর থেকে জানা গেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহর থেকে প্রায় ৮ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। দক্ষিণ গাজার এই শহরে ইসরায়েল হামলা শুরু করলে প্রাণ বাঁচাতে তারা অন্যত্র সরে যান।
বাংলাদেশসহ মুসলমান প্রধান দেশগুলো সবসময় ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠন এবং ‘নিপীড়িত’ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আসলেও বড় ধরণের সংকট এলে পুরো মুসলিম বিশ্বকে ফিলিস্তিনিদের পক্ষে খুব একটা শক্ত অবস্থান নিতে দেখা যায় না।
এমনকি মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি কিংবা আরব লীগও ইসরায়েলের সাথে সংকটকালে ফিলিস্তিনের পক্ষে খুব জোরালো কোন ভূমিকা নিতে পারছেন না।
“পশ্চিমাদের চটিয়ে কেউ নিজের ক্ষমতাকে দুর্বল করতে চায় না। মিসর, তিউনিসিয়ার মতো দেশও এর বাইরে নয়। সবাই মনে করে সোচ্চার হলেই চাপ আসবে। বরং ক্ষমতা টিকিয়ে রাখতে ইসরায়েলের সাথে তাদের সমঝোতা জরুরি”।
মুসলিম বিশ্বের নেতাদের প্রতিক্রিয়া অত্যন্ত হতাশাজনক। তারা শুধু বিবৃতি দিয়েই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। মুসলিম রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানরা যতটুকু প্রতিক্রিয়া দেখাচ্ছেন তা করছেন কেবল দেশের নাগরিকদের ক্ষোভ প্রশমনের উদ্দেশ্যে। একদিকে ভীরুতা অন্যদিকে ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থেই তারা আজ গাজায় মুসলমান ভাই-বোন ও শিশু-সন্তানদের নির্বিচারে শাহাদাত কা- তাকিয়ে তাকিয়ে দেখছেন। ইসরাইল নামক সন্ত্রাসী গোষ্ঠীটি মধ্যপ্রাচ্যে মুসলিম বিশ্বের একেবারে পেটের মধ্যে অবস্থিত। তারপরও মুসলিম দেশগুলো তাই ইসরাইলের সামরিক শক্তির ভয়ে হাত গুটিয়ে থাকে। তার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের কারণেও মুসলিম দেশগুলো ভীতসন্ত্রস্ত। বিভিন্ন মুসলিম দেশের সরকার নানাভাবে আমেরিকা এবং ইসরাইলের আর্থিক সুবিধার ভাগিদার। তারা এই সুবিধা থেকে বঞ্চিত হতে চায় না। এসব সুবিধাভোগী নেতারা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। জর্দান ও মিসর ইতোমধ্যে ইসরাইলের সাথে পূর্ব-ভূমধ্যসাগরের বিশাল মজুদের তেল ও গ্যাস আহরণের জন্য বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করছে। অর্থনৈতিক স্বার্থেই বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের সাথে ‘আব্রাহাম অ্যাকর্ড’ নামে চুক্তি স্বাক্ষর করেছে। (নাউযুবিল্লাহ)
আরব দেশগুলোর আরেকটি বড় ভয় হলো রাজতন্ত্রের প্রতি হুমকি। মধ্যপ্রাচ্যে ‘হামাসের’ মতো একটি বিপ্লবী গোষ্ঠী সফলতা লাভ করলে এর বিপ্লবী ঢেউ তাদের রাজতন্ত্র ও একনায়কতন্ত্রকে তছনছ করে ফেলতে পারে। ২০১১ সালের আরব বসন্তের ঘণঘটা মধ্যপ্রাচ্যের নেতাদেরকে এখনো তাড়া করে বেড়ায়।
ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে শক্তভাবে দাঁড়ানোর অর্থ ইসরাইল-আমেরিকার সাথে যুদ্ধ বাধিয়ে দেয়া নয়। সামরিক শক্তির বাইরেও মুসলিম বিশ্বের হাতে রয়েছে অত্যন্ত শক্তিশালী ‘নরম অস্ত্র’। প্রথমেই তারা ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারতেন। এরপর ইসরাইলের পণ্য বর্জনের ডাক দিলে বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ মানুষের বাজার তারা হারাতে পারে। যা হতে পারে ইসরাইলের ওপর অত্যন্ত কঠিন ও অসহনীয় চাপ। সৌদি আরবের তেলসম্পদও অত্যন্ত শক্তিশালী অস্ত্র। এই তেল অবরোধ খুবই কার্যকর হতে পারত। মধ্যপ্রাচ্যে ইরান ছাড়া প্রায় সব দেশেই মার্কিন সামরিক স্থাপনা রয়েছে। এই দেশগুলো ওইসব মার্কিন সামরিক স্থাপনার অবস্থান নিয়ে অবশ্যই মার্কিনিদের চাপ সৃষ্টি করতে পারত।
অথচ শুধু চাপ প্রয়োগই নয় ইসলামী মূল্যবোধের আলোকে জিহাদী মুসলমান গাজাবাসীর প্রতি সহমর্মীতা প্রকাশ করে ইসরাইলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ বা জিহাদে সামিল হওয়াই ঈমান ও ইসলামের একান্ত দাবী। এ মুহুর্তে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ফরজ কাজ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র এই অনুভূতি আমলের যোগ্যতা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুবারক হো- মহিমান্বিত ১১ই যিলক্বদ শরীফ! যা ইমামুল আউলিয়া, হাবীবে ওয়া মাহবুবে রহমান, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং সিবতু সুলত্বানিন নাছীর, সাইয়্যিদুল কাওনাইন, মহাসম্মানিত ইমাম হযরত সাইয়্যিদুল উমাম আল আউওয়াল আলাইহিস সালাম উনাদের মহিমান্বিত বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস। সুবহানাল্লাহ!
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌর বিদ্যুৎ প্রসারে প্রধান বাধা হলো উচ্চ কর ও শুল্ক। নবায়নযোগ্য জ্বালানির প্রতি নীতিনির্ধারক এবং সাধারণ মানুষের মনে একটা বদ ধারণা তৈরি করার জন্য একটা গোষ্ঠী খুব তৎপর। বড় বিনিয়োগকারীরা সুবিধা পাচ্ছে, কিন্তু সাধারণ জনগণ পিছিয়ে পড়ছে। এটি সৌর বিদ্যুতের গণমুখী বিস্তারকে বাধাগ্রস্ত করছে। সরকারের উচিৎ সহায়ক নীতিকাঠামো দিয়ে বেসরকারি খাতকে উৎসাহিত করা।
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী শুধু রেসিং কার চালিয়ে উৎসাহ দিলেই হবে না। ‘শিমু’, ‘সোলেমানের’ উদ্ভাবিত সেচযন্ত্র তথা সুলভ প্রযুক্তিকেও উৎসাহ দেয়ার পাশাপাশি প্রান্তিক কৃষকের মাঝে ছড়িয়ে দিতে হবে দেশের প্রান্তিক নাগরিকের উদ্ভাবিত প্রযুক্তি দ্বারাই সঙ্কটে সমাধানের অনুসন্ধানী উদ্দীপনা থাকতে হবে। ইনশাআল্লাহ
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ মহিমান্বিত ৮ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফদ্বলুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আত্বওয়ালু ইয়াদান সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি আজ ‘বিশ্ব পর্দা দিবস’।
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই যিলক্বদ শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার প্রতি সর্বোচ্চ হুসনে যন পোশন করত উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা,ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুবারক হো! মহিমান্বিত ৬ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! মুজাদ্দিদে আ’যমে ছানী, সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিতা যাওজাতুম্ মুকাররমাহ সাইয়্যিদাতুনা হযরত মুজীরাতুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার শুধু শাসক গং নয়, বাংলাদেশের গোটা জনসাধারণকেই বশ ও বুদ করার ছক কষছে ভারত প্রতিবেশী দেশের সাথে মিলিতভাবে আগামী পহেলা বৈশাখ পালনের ঘোষণা ভারতীয় ষড়যন্ত্রের সমার্থক। ঈমানদার দেশবাসীকে খুবই সতর্ক এবং সক্রিয় হতে হবে ইনশাআল্লাহ।
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সোনার বাংলার সব কিছুতেই সোনা। এক নারিকেল চাষেই দেশে ৫০ হাজার কোটি টাকা আয় এবং লাখ লাখ লোকের বেকারত্বের অবসান সম্ভব। সহজেই হবে অনেক কর্মসংস্থান, আমদানীর সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রার সমৃদ্ধি। ইনশায়াল্লাহ!
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দৈনন্দিন ৩২ বার পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠ করলেও মুসলমান কি পবিত্র সূরা ফাতিহা শরীফ শুধু পাঠের মধ্যেই আবদ্ধ থাকবে? ফিকির আর আমল কী অধরাই থাকবে?
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২রা যিলক্বদ শরীফ! সুবহানাল্লাহ! সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আহলু বাইতি রসূলিল্লাহ, সাইয়্যিদাতুনা হযরত ঊখতু রসূল মিনার রদ্বায়াহ্ আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সূদী ব্যাংক ব্যবস্থা মূলত: আত্মঘাতী এবং শোষক ব্যবস্থা। ব্যাংক শোষণের কারণে শুধু একজন মালিকই নয় বা শত শত শ্রমিকই নয় বরং গোটা আর্থো-সামাজিকখাত হয় ক্ষত-বিক্ষত, বিপর্যস্থ, লা’নতগ্রস্থ, বেকারত্বে জর্জরিত। বর্তমান সংকটাপন্ন অর্থনীতি বাঁচাতে অতিসত্বর সুদী ব্যাংক ব্যবস্থা বাদ দিয়ে ইসলামী মূল্যবোধের ব্যাংক ব্যবস্থা চালু করতে হবে ইনশাআল্লাহ।
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ উনার চিরন্তন ঘোষণা অনুযায়ী কাফির-মুশরিকদের নিকৃষ্ট চরিত্রের একটি নগ্ন বহিঃপ্রকাশ : এপস্টিন ফাইলস
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












