শুধু নামেই কৃষি যন্ত্রপাতি টেস্টিং ও ট্রেনিং সেন্টার
নিজস্ব সংবাদদাতা:
দেশের একমাত্র কৃষি যন্ত্রপাতি টেস্টিং ও ট্রেনিং সেন্টারটি অবস্থিত গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায়। তবে অর্থ সংকটে খুঁড়িয়ে চলছে প্রতিষ্ঠানটি। চার মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৬-২০১৭ সালে প্রায় তিন বিঘা জমির ওপরে ওই এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে প্রতিষ্ঠিত হয় কৃষি যন্ত্রপাতি টেস্টিং ও ট্রেনিং সেন্টার। তবে কখনো সরকারের সুনজরে আসেনি প্রতিষ্ঠানটি। বিগত সময়ে প্রকল্প পরিচালকদের অনিয়ম-দুর্নীতি ও অযতœ-অবহেলায় এটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।
জানা গেছে, প্রকল্পের মেয়াদ শেষে ২০২৪ সালে ৫ আগস্টের পট পরিবর্তনের পর এক বছরের জন্য ফের অনুমোদন পায় প্রকল্পটি। কিন্তু অর্থ ছাড় করতে না পারায় প্রতিষ্ঠানটির কার্যক্রম স্থবির হয়ে আছে। ফলে বর্তমানে অলস সময় কাটাচ্ছেন টেকনিশিয়ান, নিরাপত্তা প্রহরী, অফিস স্টাফ, অফিস সহায়কসহ অন্তত ১৮ জন কর্মচারী।
সম্প্রতি প্রতিষ্ঠানটি ঘুরে দেখা যায়, দৃষ্টিনন্দন প্রধান ফটকটি ভেতর থেকে বন্ধ। একজন নারী জমি থেকে সবজি তুলছেন। ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতেই দুজন ব্যক্তি জমিতে কৃষিকাজ ফেলে ছুটে আসেন। নিজের পরিচয় দিয়ে তাদের সঙ্গে পরিচিত হলে তারা প্রতিষ্ঠানটির নানা বিষয় নিয়ে কথা বলেন।
কৃষিক্ষেত্রে কর্মদক্ষতার জন্য পুরস্কার পাওয়া সিনিয়র টেকনিশিয়ান ইয়াহিয়া মোল্লা জানান, প্রতিষ্ঠানটিতে এক সময়ে প্রতি ব্যাচে কৃষি সংশ্লিষ্ট অন্তত ২৮ থেকে ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হতো। প্রতিটি ব্যাচের প্রশিক্ষণার্থীদের থাকা-খাওয়ার ব্যবস্থা ছিল। এখন এক বছর ধরে কোনো কাজকর্ম নেই।
তিনি আরও জানান, প্রকল্পটির মেয়াদ এক বছর বাড়ানো হলেও অর্থছাড় দেওয়া হয়নি। ফলে চার মাস ধরে প্রতিষ্ঠানটির চারজন টেকনিশয়ানসহ ১৮ জন কর্মকর্তা-কর্মচারী বেতন পাচ্ছেন না। তারা মানবেতর জীবনযাপন করছেন।
প্রতিষ্ঠানটির একটি কক্ষে সার প্রয়োগ যন্ত্র পরীক্ষা-নিরীক্ষা করছিলেন টেকনিশিয়ান ইয়াহিয়া মোল্লা। তিনি জানান, এটি ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত সার প্রয়োগ যন্ত্র। এটি দিয়ে জমিতে সার প্রয়োগ করতে শতকরা ৪০ ভাগ সার সাশ্রয় হয়। এটি পরীক্ষা-নিরীক্ষা করে ছাড়পত্র দেবে কৃষি যন্ত্রপাতি টেস্টিং ও ট্রেনিং সেন্টার। প্রকল্প পরিচালকের নিজস্ব উদ্যোগে কিছু কিছু কাজ করা হচ্ছে।
ইয়াহিয়া মোল্লা আরও জানান, দেশে যত প্রকার কৃষি যন্ত্রপাতি উদ্ভাবিত হবে বা বিদেশ থেকে আমদানি করে আনা হবে, তা এ সেন্টার থেকে পরীক্ষা-নিরীক্ষার পর ছাড়পত্র দেওয়া হয়।
কৃষি যন্ত্রপাতি টেস্টিং ও ট্রেনিং সেন্টারটি সরকারের রাজস্বখাতে নেওয়ার জন্য চেষ্টা বলছে বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান। যে কারণে চার মাস ধরে বেতন না পেলেও চাকরি সরকারিকরণের আশায় তারা এখনো প্রতিষ্ঠানটিতে রেেয় গেছেন।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক হাবিবুল্লাহ বলেন, প্রকল্পটি আপাতত বন্ধ রয়েছে। খুব শিগগির আরও দক্ষ জনবল নিয়োগ দিয়ে প্রকল্পটি চালু করার চেষ্টা চলছে। যে উদ্দেশ্যে প্রকল্পটি করা হয়েছিল, সেই উদ্দেশ্য যেন সফল হয়; সেই চেষ্টাই করা হচ্ছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।