শীতের সবজি, গ্রীষ্মের ফল, ফসল এখন বর্ষায় অকল্পনীয় বাম্পার ফলন হয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক বরকতে, বর্ষা ঋতু এখন আর কান্নার আবহে আবর্তিত নয়।
খবর শিরোনাম হয়েছে- ‘বর্ষাকালে তরমুজ চাষে বাম্পার ফলন, কৃষকের মুখে সফলতার হাসি’
খবরে বলা হয়- ‘নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অসময়ে তরমুজ চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন মো. আবুল বাসার নামে এক কৃষক। বর্ষাকালের মতো কঠিন মৌসুমে সফলভাবে তরমুজ উৎপাদন করে এখন আলোচনায় তিনি। খরচ তুলনামূলক কম, ফলন বেশি এবং বাজারে চাহিদা থাকায় এ চাষাবাদ তাকে এনে দিয়েছে অর্থনৈতিক স্বচ্ছলতা। আর এতে আগ্রহী হয়ে উঠছেন আশপাশের অনেক কৃষকও।’
খবর শিরোনাম হয়েছে- ‘শীতের চেয়ে বর্ষায় শিমের ফলন বেশী’
খবরে বলা হয়েছে- ‘চট্টগ্রামের সীতাকুন্ডে ঘোর বর্ষাতে ঝুঁকি নিয়ে শিম চাষ করে শীতের চেয়েও অধিক ফলন ফলিয়ে সবাইকে চমকে দিয়েছে ৬০ চাষী। এতদিন এ এলাকার চাষীরা শুধু শীতকালেই শিম চাষ করতেন। বর্ষা বা অন্য ঋতুতে এখানে শিম চাষ করে সাফল্য পাওয়া দুরূহ ব্যাপার মনে করে কেউ এই ঝুঁকি নেয়নি। কিন্তু এবার সেই চিরাচরিত ধারা থেকে বেরিয়ে এসে তারা চাষ করলেন বর্ষাকালীন শিম। প্রাথমিক পর্যায়ে পৌর সদরের বিভিন্ন গ্রাম মুরাদপুর, সৈয়দপুর ও বাড়বকুন্ড ইউনিয়নে কিছু কিছু এলাকায় এই শিম চাষের খবর পাওয়া গেছে। তবে পৌর সদরের ইদিলপুর গ্রামের চাষী আবুল বাশারের জমিতে শিমের ফলন খুবই ভাল হয়েছে।’
আরো খবর শিরোনাম হয়েছে- ‘বর্ষায় মূলার বাম্পার ফলন’; ‘বর্ষায় মরিচ চাষে বাম্পার ফলন’; ‘বর্ষা মৌসুমে শীতকালীন ফল ও সবজী চাষে সফলতা’
খবরে বলা হয়- ‘মাগুরায় বিশেষ ধরনের পলিথিন- মালচিং পেপার ব্যবহার করে সবজি চাষে সফলতা পেয়েছেন কৃষকরা। পরীক্ষামুলকভাবে, বর্ষা মৌসুমে শীতকালীন ফল ও সবজী চাষ করে লাভের মুখ দেখেছেন তারা।
বিশেষ পদ্ধতিতে জমিতে চাষ হচ্ছে ভীনদেশী তরমুজ- সৌদী রকমেলন, থাই, সামসাম নামের নানা ফল। একই সাথে উৎপাদিত হচ্ছে উচ্ছে, ঢেঁরস, শসাসহ দেশীয় নানা সবজি।’
বর্ষাকালে সঠিক সবজি নির্বাচন করতে পারলে কম খরচে অনেক বেশি লাভ করা যায়। উদাহারণত:
করলা চাষ - বর্ষার সবচেয়ে লাভজনক সবজি। ঢেঁড়স চাষ - কম খরচে বেশি লাভ। বর্ষায় দ্রুত ফল আসে। প্রতিদিন বাজারে বিক্রি করা যায়। শসা চাষ - দ্রুত ক্যাশ ফসল।
বর্ষায় দাম ভালো পাওয়া যায়
কম সময়ে বেশি আয়
বাংলাদেশে উন্মুক্ত নীরাশয় ও নদী-নালা বর্ষার পানিতে ভরপুর থাকে। তাতে পাওয়া যায় অনেক ধরনের মাছ। তখন জেলেদের মধ্যে মাছ ধরার ধুম পড়ে যায়।
বর্ষাকালে সবুজ আকার ধারণ করে বনরাজি। এ সময় বেশি করে গাছ লাগানো দরকার। সামাজিক বনায়নে সহায়তা দিয়ে কৃষকদের উৎসাহিত করা দরকার।
বর্ষাকালের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎপাদন মৌসুম। এ সময়ের ফসল বৃষ্টিনির্ভর। খাদ্যপণ্য, ফল, ফুল, শাকসবজির উৎপাদন হয় অপেক্ষকৃত কম খরচে। মাছের সরবরাহ থাকে প্রচুর। পশু-পাখির উৎপাদন হয় উল্লেখযোগ্য পরিমাণে।
প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা দিয়ে বর্ষাকালীন কৃষির উন্নয়ন সাধন অপরিহার্য। এতে সোনার বাংলার সমৃদ্ধি আরো বহুগুণ বৃদ্ধি পাবে।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
আরও পড়ুন
সব ›
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রবীবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছহিবাতুল ইয্যাহ্- সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব উভয় দেশের বাণিজ্যিক, মানবিক সম্পর্কের উপরে মুসলিম ভ্রাতৃত্ববোধের অনুপ্রেরণা উজ্জীবিত হোক।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মেট্রোরেলে মৃত্যুপথযাত্রীকে একটু বসতে না দেয়ার মত নির্মম, নিষ্ঠুর কাজকে রাষ্ট্র অপরাধ বলতে পারছে না অপরাধী হিসেবে কাউকে সাব্যস্ত করতে পারছে না আবার সহমর্মীতার মূল্যবোধের উজ্জীবনও ঘটাতে পারছে না।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
ভরা পর্যটন মৌসুমে (নভেম্বর-জানুয়ারি) বারবার অবরোধ ও সহিংসতার ঘটনা নারিকেল দ্বীপের মতই পার্বত্য এলাকার উদীয়মান অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র এবং পার্বত্য এলাকা দখলের নীল নকশা।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
পরিবেশের তথাকথিত যুক্তিতেই বরং সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত নারিকেল দ্বীপ খোলা রাখলে জীবন-জীবিকা, পরিবেশ এবং সার্বভৌমত্ব সমুন্নত থাকে। নারিকেল দ্বীপ জনযোগাযোগ মুক্ত থাকায় আরাকান আর্মি নারিকেল দ্বীপ দখলের দুঃস্বপ্ন দেখে, এদেশের জেলেদের আটক করে।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
স্কুল শিক্ষায় নতুন ৪ বই অনুমোদন হারাম খেলাধুলা, মেয়েদের খেলাধূলায় অগ্রনী হওয়া, নাচ-গান ইত্যাদি অন্তর্ভূক্ত হচ্ছে পাঠ্যপুস্তকে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।