শিশু আয়নী হত্যার রহস্য উদঘাটন হলো যেভাবে
, ০৭ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ ‘আশির, ১৩৯০ শামসী সন , ৩০ মার্চ, ২০২৩ খ্রি:, ১৬ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নগরের পাহাড়তলী থানার মুরগি ফার্ম আলম তারারপুকুর পাড় এলাকা থেকে আবিদা সুলতানা আয়নী (১০) নামে এক শিশু নিখোঁজ হয় গত ২১ মার্চ। নিখোঁজের আটদিন পেরিয়ে গেলেও কোন কূলকিনারা করতে পারছিল না আইনশৃঙ্খলা বাহিনী।
অবশেষে আয়নীর মরদেহ ও হত্যার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো। এ ঘটনায় মোহাম্মদ রুবেল নামের স্থানীয় এক তরকারি বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। রুবেলকে জিজ্ঞাসাবাদে থেকেই হত্যার মোটিভ ও মরদেহ উদ্ধার করে পিবিআই। শিশু আয়নীকে ধর্ষণের পরে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে রুবেল।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সংবাদ সম্মেলন করে হত্যার বর্ণনা দেন পিবিআই চট্টগ্রাম।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক ইখতিয়ার উদ্দিন বলেন, গত ২১ মার্চ পাহাড়তলী থানায় সাধারণ ডায়েরি ও শিশু আয়নীর মাতার তথ্যের ভিত্তিতে গত ২৩ মার্চ থেকে ছায়া তদন্ত শুরু করা হয় । ছায়া তদন্তকালে পিবিআই মেট্রো টিম ঘটনাস্থল রোড সমূহের সিসিটিভি, ভিকটিমের পরিবারের তথ্যাদি বিশ্লেষন করে স্থানীয় তরকারি বিক্রেতা রুবেলকে শনাক্ত করে। গত মঙ্গলবার পিবিআই তরকারি বিক্রেতা রুবেলকে আটক করে। এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে আয়নী হত্যার বিষয়ে তথ্য মেলে। প্রথমে পিবিআয়ের কাছে ঘটনার বর্ননা দেয় রুবেল। পরে তার তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে নগরের পাহাড়তলী থানার মুরগী ফার্ম আলম তারারপুকুর পাড় এলাকায় শিশু আবিদা সুলতানা আয়নীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো। এ সময় আয়নীর কালো একটি গেঞ্জি, এক জোগান স্যান্ডেল, একটি কালো পায়জাম ও একটি গাড় নেভী ব্লু-রংয়ের হিজাব উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, আয়নীকে হত্যার পরে গত ২১ মার্চ রাত নয়টার দিকে বস্তায় ভর্তি করে তরকারির গাড়িতে ত্রিপল দিয়ে ঢেকে করে মুরগি ফার্ম বাজার আলম তারা পুকুরের ডোবায় ফেলে আসে। রাত দশটার দিকে আয়নীর পরিহিত কাপড়, পায়জামা ও স্যান্ডেল কনকা সিএনজি স্টেশনের দক্ষিণ পাশের নালায় ফেলে দেয়। গত ২১ মার্চ থেকে প্রতিদিন রুবেল ডোবাতে গিয়ে মরদেহের অবস্থা দেখতো এবং বস্তাটি লোকজনের দৃষ্টির আড়াল করতে খড় দিয়ে ঢেকে দিতো।
বুধবার ভোরে ডোবা থেকে আয়নীর মরদেহটি উদ্ধার করা হয়েছে। আয়নীর কালো একটি গেঞ্জি, এক জোগান স্যান্ডেল, একটি কালো পায়জাম ও একটি গাড় নেভী ব্লু-রংয়ের হিজাব উদ্ধার করা হয়েছে।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, আয়নীকে ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ার আশঙ্কায় আয়নীকে গলাটিপে হত্যা করে রুবেল। কয়েকদিন আগে ওই এলাকায় একটি বলাৎকারের ঘটনা জানাজানি হয়। এটিও এরকমভাবেই জানাজানি হয়ে যাবে এ আশঙ্কায় রুবেল শিশু আয়নীকে হত্যা করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)