ইউরোপ যাচ্ছে সীতাকুণ্ডের কাঁচা আম
চট্টগ্রামের সীতাকু- উপজেলায় অনাবাদি জমি আবাদ করে চাষ হচ্ছে নিত্যনতুন সব সবজি আর ফলমূল। কৃষি সম্প্রসারণে ব্যাপক উদ্যোগ নিয়েছে সীতাকু- উপজেলা কৃষি অফিস।
তারা অনাবাদি বিভিন্ন জমি আবাদ করে নানা ফসল ফলাচ্ছেন। ইতিমধ্যে রঙিন ফুলকপি চাষ, বিষমুক্ত সবজি চাষ, শিম ও শিমের বিচি বিদেশে রফতানি করে ব্যাপক সাড়া ফেলেছেন।
এবার বিদেশে কাঁচা আম রফতানি করতে যাচ্ছে এ উপজেলা।
সীতাকু- উপজেলায় ৩০৫ হেক্টর জমিতে এ বছর প্রায় ৫ হাজার মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা করছেন উপজেলা কৃষি কর্মকর্তা। সেই আম রফতানি হচ্ছে ইউরোপের দুই দেশে।
সোমবার (২৭ মার্চ) রাতে ১৩০ কেজি কাঁচা আম যাবে ইতালিতে। এর আগে ২০ মার্চ প্রথম দফায় পরীক্ষামূলকভাবে ৭৫ কেজি আম ইতালি ও সুইডেনে রফতানি করা হয়েছে। আমগুলো পছন্দ হলে এবছর বিপুল পরিমাণ আম রফতানি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জানা যায়, ঢাকার তেজগাঁওয়ের বিএইচ ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি রফতানিকারক প্রতিষ্ঠান সীতাকু-ের আম চাষি মাহমুদ হাসান ওরফে শিশিরের কাছ থেকে ২০ মার্চ প্রথম দফায় ৮৪ কেজি আম কিনে নেন। এরপর বাছাই করা ২৫ কেজি আম ইতালি ও ৫০ কেজি আম সুইডেনের একটি প্রতিষ্ঠানে পাঠান। ঐ প্রতিষ্ঠানগুলো এসব আম পছন্দ করলে চলতি মৌসুমে সীতাকু- থেকে বিপুল পরিমাণ আম তারা কিনে নেবেন।
সীতাকু- উপজেলা কৃষি অফিসার মুহম্মদ হাবীবুল্লাহ বলেন, পরীক্ষামূলকভাবে প্রথম দফায় ৭৫ কেজি কাঁচা আম পাঠানো হয়েছে ইতালি ও সুইডেনে। এরপর দ্বিতীয় দফায় ১৩০ কেজি আম পাঠানো হবে। আমগুলো প্রথমে ঢাকা যাবে। এরপর সেখান থেকে প্রক্রিয়া শেষে ইতালি যাবে।
সীতাকু- পৌরসদরের বাসিন্দা আম চাষি মাহমুদ হাসানের কাছ থেকে আমগুলো কেনা হচ্ছে। তিনি বলেন, কৃষক মাহমুদ হাসান ব্যক্তিগত ফেসবুক পেজ ‘সীতাকু- ফ্রুট শপ’- এ প্রচারণা চালান। এই প্রচারণায় আকৃষ্ট হন বিএইচ ট্রেড ইন্টারন্যাশনাল নামক একটি রফতানিকারণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল ইসলাম মাহমুদ হাসানের সাথে যোগাযোগ করে আম কেনার বিষয়টি চূড়ান্ত করেন এবং সবশেষে কৃষি অফিসের কাছে আমের মান সম্পর্কে নিশ্চিত হন।
আম বিক্রেতা মাহমুদ হাসান বলেন, রফতানিকারক প্রতিষ্ঠান বিএইচ ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী রেজাউল ইসলাম কল্লোল হোয়াটসঅ্যাপ নাম্বারে তার সঙ্গে যোগাযোগ করেন। পরে আমের কোয়ালিটি নিশ্চিত করার জন্য কল্লোল কৃষি অফিসের একটি প্রত্যয়ন পত্র চান। কৃষি অফিস এটি দেওয়ার পর তাকে পাঠানো হয়। আলোচনায় প্রতি কেজি আম ১৫০ টাকা করে দরদাম ঠিক হয়। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা একটি প্রত্যয়নপত্র দেন। বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর পর কৃষি কর্মকর্তা মুহম্মদ হাবীবুল্লাহর তত্ত্বাবধানে আমগুলো প্যাকেট করে রফতানিকারক প্রতিষ্ঠানের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়।
বিএইচ ট্রেড ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল ইসলাম কল্লোল বলেন, ‘ইউরোপে আমাদের দেশের কাঁচা আমের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু আমাদের দেশের আম উৎপাদনের প্রধান অঞ্চল উত্তরবঙ্গের আম পাওয়া যাবে আরও অন্তত এক মাস পরে। আগাম আম রফতানির জন্য কাঁচা আম খুঁজছিলাম। ফেসবুকে আম লিখে চার্জ দিয়ে মাহমুদ হাসানের পেজটি খুঁজে পেলাম। তারপর তার সঙ্গে যোগাযোগ করে প্রথমবারের মতো নমুনা হিসেবে ৮৪ কেজি আম কিনে নিই। এর মধ্যে ৭৫ কেজি নমুনা হিসেবে ইতালি ও সুইডেনে পাঠিয়েছি। আজ আরও ১৩০ কেজি আম ইতালি যাবে।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।