শিশুদের স্ক্রিন থেকে দূরে রাখতে সুইডেন সরকারের কড়া পদক্ষেপ
, ২৯ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ রবি , ১৩৯২ শামসী সন , ০৪ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ২০ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সুইডেনের সরকার শিশুদের সুরক্ষার জন্য নতুন এক নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, ২ বছর বয়স পর্যন্ত শিশুদেরকে টেলিভিশন, স্মার্টফোন ও অন্যান্য স্ক্রিনভিত্তিক ডিভাইস থেকে সম্পূর্ণভাবে দূরে রাখতে হবে। সুইডেনের স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ এই নির্দেশনা এক বিবৃতির মাধ্যমে প্রকাশ করেছে।
নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, ২ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য দৈনিক সর্বোচ্চ এক ঘণ্টা, ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য দুই ঘণ্টা, এবং ১৩ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য সর্বোচ্চ তিন ঘণ্টা স্ক্রিন টাইম নির্ধারণ করা হয়েছে।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, সুইডেনের ১ থেকে ১৫ বছর বয়সী শিশু ও কিশোরদের মধ্যে প্রায় অর্ধেকই পর্যাপ্ত ঘুম পাচ্ছে না। ঘুমের এই অভাবের পেছনে মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে টেলিভিশন ও স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারকে, যা শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
এটি মোকাবেলায়, শিশু ও কিশোরদের স্ক্রিন টাইম নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সুইডেনের স্বাস্থ্য কর্মকর্তারা প্রাইমারি স্কুলগুলোতে স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের কথাও বিবেচনা করছে এবং শিগগিরই এ বিষয়ে একটি আদেশ জারি করা হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজে হামলা ইরানের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দ্রুত ফুরোচ্ছে অস্ত্রভান্ডার: মজুত নিয়ে দুশ্চিন্তায় পেন্টাগন
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজ প্রণালিতে ‘টোল বুথ’ চালু করার পদক্ষেপ ইরানের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান, লেবানন ও ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনে কয়েক মিলিয়ন নাগরিকের মিছিল
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলে মিসাইল ছুড়ে যুদ্ধে যোগ দিলো ইয়েমেনীরা
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইন্দোনেশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বীর যোদ্ধাদের আক্রমণের পর গর্তে উল্টে পড়ে আছে দখলদারদের যুদ্ধযান।
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাইজারে দ্বীন ইসলাম প্রচারের ইতিহাস
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি ও স্থাপনাগুলোতে ইরানের বিধ্বংসী হামলা অব্যাহত
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়ের সদরদপ্তরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্থল-যুদ্ধ হবে শত্রুদের জন্য অনেক বেশি বিপজ্জনক ও ক্ষয়ক্ষতিপূর্ণ -ইরানি স্থল-বাহিনী প্রধান
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)