শিল্প কারখানা বন্ধ হওয়াতে হুমকি মনে করছি -জিএমপি কমিশনার
, ১৬ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১১ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার নাজমুল করিম খান বলেছেন, ৫ আগস্টের পর অনেকগুলো শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। এখানে শ্রমিক শ্রেণির লোকেরা যখন তার পেটের খাদ্য জোগাড় করতে পারেনি, পেট যখন খালি থাকে তখন তার হুঁশ থাকে না। এই নিম্ন শ্রেণির লোক তখন রাস্তায় ছিনতাই বা অন্য কাজে বেরিয়ে যায়। যেকোনও জায়গায় কর্ম বন্ধ হয়ে গেলে তখন সেখানে ক্রাইম বেড়ে যায়, এটাই স্বাভাবিক। আমরা শিল্প কারখানা বন্ধ হওয়াতে হুমকি মনে করছি। ৫ আগস্টের পর যেসব শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে ওইসব কারখানার শ্রমিকরা এসব কাজে অংশগ্রহণ করছে।
জিএমপি কমিশনার বলেন, পুলিশ এখন খুব দুর্বল অবস্থায় আছে, প্লিজ। আমি আপনাদের মাধ্যমে বারবার বলছি, আমি কাজ করবো, আপনাদের সহযোগিতা চাচ্ছি। আগে আমার একজন পুলিশ যে সাহসিকতা নিয়ে কাজ করতো, এখন তিন জন পুলিশ সে সাহসিকতা দেখাচ্ছে না, পাচ্ছে না। এখনও পুলিশ ভীতসন্ত্রস্ত।
জিএমপি কমিশনার বলেন, গত ৫ আগস্টে কতজন পুলিশকে পিটিয়ে মারা হয়েছে, আপনারা জানেন? পুলিশের কাজের জন্যই মারা হয়েছে, এটাকে আমি ডিফেন্ড করছি না। কিন্তু পুলিশ ট্রমায় আছে। পুলিশ কিন্তু এখনও ট্রমাটাইজ। সেই ট্রমাটাইজড পুলিশকে যদি আগের মতো আপনি পুলিশিং করতে চান, সেটি কিন্তু আমাদের এখনও সম্ভব হবে না। আমরা কাজ করছি দেখাচ্ছি, ২৪ ঘণ্টার মধ্যে আমরা গ্রেফতার করেছি। এগুলো কি আপনারা এপ্রিশিয়েট করেন। প্লিজ, আপনাদের কাছে অনুরোধ আমাদের কাজগুলোকে এপ্রিশিয়েট করেন। আমাদেরকে সহযোগিতা করেন, আমরা কাজ করতে চাই। আমরা প্রিভেনশন (ঠেকাতে) করতে পারিনি, কিন্তু ডিটেকশন (চিহ্নিত) করতে পেরেছি। প্রিভেনশনের জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি। আজকে আপনাদের কাছে একটিমাত্র অনুরোধ রাখবো পুলিশকে আবার কাজ করার সুযোগ করে দেন। পুলিশ জনগণের রোষানলের শিকার হয়েছে। এখান থেকে পুলিশ ট্রমাটাইজ হয়েছিল।
গতকাল শনিবার জিএমপি সদরদফতরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় জড়িত আসামিদের বিষয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দুত্ববাদী প্রতারক হরিদাস গ্রেফতার
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধা মানবে না -প্রধানমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দন্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে জেলেই যেতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় তোপের মুখে শিক্ষামন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মডেল মসজিদ নির্মাণের ব্যয় তদন্তে আজই নির্দেশ দেয়া হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার -স্বাস্থ্যমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চীনের অর্থায়নে ২০ হাসপাতাল, যুক্ত হবে ২১ হাজার শয্যা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব হারিয়ে পরের ঘরে তারা, মেলেনি ত্রাণের সহায়তা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়ছে আমদানি, বৈদেশিক মুদ্রাবাজারে চাপের আশঙ্কা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)