শিমুলের সৌন্দর্যে নতুন সাজে সেজেছে প্রকৃতি
এবার সরে গেল শীতের চাদরখানি। চারিদিকে আলো ছড়াচ্ছে রৌদ্রোজ্জ্বল দিন। শেরপুরের ঝিনাইগাতীতে বসন্তের শুরু লগ্নেই গ্রাম বাংলার প্রকৃতিতে রাঙিয়ে ফুটছে শিমুল ও পলাশ ফুল।
নানা ছন্দে কবি সাহিত্যিকদের লেখার খোরাক যোগায় রক্ত লাল এই শিমুল ফুল। গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, উপজেলার মাজার রোডে দেখা মিলল কয়েকটি ফুটন্ত ফুলের রক্ত লাল পলাশ-শিমুল গাছ। অন্যদিকে বসন্তে এখন আর হরহামেশাই চোখে পরে না রক্ত লাল শিমুল গাছ।
গ্রামে শিমুল গাছ ঔষধি গাছ হিসেবেও পরিচিত। গ্রামাঞ্চলের মানুষ বিষফোঁড়া, আখের গুড় তৈরিতে শিমুলের রস ও কোষ্ঠকাঠিন্যতা নিরাময়ে গাছের মূল কে ব্যবহার করতো। কিন্তু নানা কারণে তা হ্রাস পেয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।