‘শিবিরের বিজয়ে পাকিস্তান জামাতের বিবৃতি শিষ্টাচারবহির্ভূত’
ময়মনসিংহ সংবাদদাতা:
ডাকসু নির্বাচনে বিজয়ের জন্য শিবিরকে পাকিস্তানের জামাতের অভিনন্দন জানিয়ে বিবৃতিকে ধৃষ্টতাপূর্ণ বলে উল্লেখ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, পাকিস্তান জামাতের এই বিবৃতি শুধু ধৃষ্টতাপূর্ণই নয়, শিষ্টাচারবহির্ভূত এবং ঔদ্ধত্যপূর্ণ। গত বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের ফুলপুরে বওলা ডিগ্রী কলেজ মাঠে বওলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, নিশ্চয়ই বাংলাদেশের জামাত তাদের অভিভাবক পাকিস্তানের জমাতকে ডাকসু নির্বাচনে অংশ নেয়া ছাত্রদলসহ অন্যান্য প্যানেলকে ভারতের নওয়াজ বাহিনীতে যোগদান সম্বলিত এ ধরনের উদ্ভট ও বানোয়াট তথ্য সাপ্লাই করেছে। এজন্য পাক জমাত এ ধরনের বিবৃতি দিয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।