‘শিগগির অনলাইনে উন্মুক্ত হবে পাঠ্যবই, দেখতে পাবেন সবাই’
নতুন শিক্ষাক্রম বাতিলের পর পাঠ্যবই কিছুটা পরিমার্জন ও সংশোধনের কাজ করছে সরকার। এ কাজের জন্য একটি তদারকি কমিটি এবং একটি বিষয়ভিত্তিক কমিটি করা হয়। দুজন সদস্যকে নিয়ে আপত্তি ওঠায় তদারকি কমিটি বাতিল করা হয়েছে। এখন বিষয়ভিত্তিক কমিটির একজন সদস্যকে নিয়েও অভিযোগ তুলছেন বিভিন্ন মহল।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র বলছে, বিতর্কিত যে সদস্যের কথা বলা হচ্ছে, তিনি বই পরিমার্জনে কোনো কাজ করেননি। পাশাপাশি পাঠ্যবই নিয়ে যে সমালোচনা হচ্ছে, তা নিরসনে শিগগির অনলাইনে বইগুলোর পিডিএফ ফাইল প্রকাশ করা হবে। যে কেউ চাইলেই তা পড়তে পারবেন।
খোঁজ নিয়ে জানা যায়, বিষয়ভিত্তিক সমন্বয় কমিটিতে কোরআন একাডেমি ফাউন্ডেশনের (কাফ) চেয়ারম্যান আবু সাঈদ খানকে কীভাবে যুক্ত করা হয়েছে, তা এনসিটিবির কর্মকর্তারা অবগত নন। তিনি ইসলাম ধর্ম বই পরিমার্জন কমিটিতে থাকলেও এ পর্যন্ত কোনো কাজ করেননি। তাকে কয়েকদিন আগেই কমিটি থেকে বাদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। যেকোনো সময় এ নিয়ে প্রজ্ঞাপনও জারি হতে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।